দুর্ধর্ষ প্রোমো! তুষার তীর্থের চালে জ্যাসের গায়ে গুলি, নাকি জগদ্ধাত্রীকে বাঁচাতে গিয়ে চিরতরে শেষ স্বয়ম্ভু!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। একদম শুরুর দিন থেকেই চ্যানেলের প্রত্যেকটি ধারাবাহিককে টেক্কা দিচ্ছে। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। ধারাবাহিকটি দর্শক মহলে বেশ গ্রহণযোগ্যতা পাচ্ছে।
এই দিনের পর্বে দেখা যায় টিটুকের শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে জগদ্ধাত্রী। এতগুলো নির্দোষ মানুষের প্রতিনিয়ত ক্ষতি করে এসেছে তুষার তলা পাত্রের লম্পট ছেলে টিটু তাই তাকে ছাড় দেওয়ার কোন প্রশ্নই ওঠে না। কৌশিকী জগদ্ধাত্রীকে বলে যারা একটা মেয়েকে এভাবে অপহরণ করেছে, তারা যেন উচিত শিক্ষা পায়।
তুষার তলা পাত্রের সামনে দাঁড়িয়ে জোড় গলায় জগদ্ধাত্রী বলে, সে টিটুকে শাস্তি দিয়েই ছাড়বে। জগদ্ধাত্রী খুব ভালো করেই জানে যে তুষার তলা পাত্র তাকে টার্গেট করেছে। যেকোনো সময় যে কোন মুহূর্তে জগদ্ধাত্রীর সঙ্গে খুব খারাপ কিছু হয়ে যেতে পারে তবুও প্রাণের ভয়ে পিছপা হয়নি জগদ্ধাত্রী। ধারাবাহিকের পরবর্তী পর্ব দেখলে শিউরে উঠবেন দর্শকমহল।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, জগদ্ধাত্রী পুলিশ এবং মিডিয়ার সামনে টিটুর কলার ধরে টানতে টানতে নিয়ে আসে এবং বলে আজ তাকে কেউ বাঁচাতে পারবে না। তার বিষ দাঁত ভেঙে মনি উপরে তাকে জেলে পুড়বে জগদ্ধাত্রী। এই বলে তাকে টানতে টানতে নিয়ে যায় সে। ঠিক তখনই তুষার তলা পাত্র ফোন করে তাকে।
তুষার তলা পাত্র জগদ্ধাত্রীকে বলে সে এখন কোনভাবেই টিটুকে নিয়ে যেতে পারবে না কারণ তার লোক গোটা এলাকা ঘিরে ফেলেছে। এমন সময় জগদ্ধাত্রী ভিড় সামলাতে ব্যস্ত হয়ে পড়ে আর সেই সুযোগে একটা লোক বন্দুক তাক করে জগদ্ধাত্রীর দিকে। এটা দেখে ফেলে স্বয়ম্ভু। তাই তাড়াতাড়ি করে এসে জগদ্ধাত্রীকে ধাক্কা মারে যাতে গুলিটা তার গায়ে না লাগে। তখনই চলে গুলি আর জগদ্ধাত্রী পড়ে যায় মাটিতে। তাহলে গুলিটা কার গায়ে লাগল জগদ্ধাত্রীর নাকি স্বয়ম্ভুর?

