মা ছেলে দুজনেই সমান! গিনিকে অত্যাচার করার দলে রূপের সাথে যোগ দিল শালিনী

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। ধারাবাহিকের প্রধান আকর্ষণ মেঘ। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। টিআরপি তেমন ভালো না হলেও দর্শকদের চর্চায় সবসময় থাকে এই ধারাবাহিক।
এদিনের পর্বে দেখা যায় নীল মেঘের কাছে নিজের সমস্ত ভুলের জন্য ক্ষমা চেয়ে নেয়। কিন্তু মেঘ তাকে ক্ষমা করতে নারাজ। মেঘ নীলকে বলে অপমানটা পাঁচটা বাইরের লোকের সামনে করে ঘরের ভিতর মুখ লুকিয়ে ক্ষমা চাওয়ার পদ্ধতিটা বেশ ভালোভাবেই চালিয়ে যাচ্ছে নীল যেটার কোন মানে হয় না।
মেঘ বলে, এতদিন পথেঘাটে যেমন ভাবে অপমান করে এসেছে সে, পরবর্তীতেও যেনো তেমনটাই করে। দুদিন অপমান করে একদিন মুখ লুকিয়ে ক্ষমা চেয়ে এই নাটকগুলো করার কোন দরকার নেই। আর টাকা দিয়ে ক্ষমা কেনা যায় না। নীল বুঝতে পারে মেঘের কাছ থেকে সে ক্ষমা পাবে না। এরপর সেখান থেকে বেরিয়ে যায় মেঘ।
অন্যদিকে গিনি বুঝতে পারে তার জীবনটা শেষ হয়ে গিয়েছে। এখন সে ভালোভাবে সংসারও করতে পারবেনা আর বাড়িও ফিরতে পারবে না। গিনি রূপকে জিজ্ঞাসা করে সে কেন বিয়ে করল তাকে? রূপ বলে তার প্রতিদিন বিভিন্ন ক্যারেক্টারের মেয়েদের সাথে থাকার এক্সপেরিয়েন্স করতে ভালো লাগে কিন্তু এটা জেনে ফেলে তার বাবা, আর টাকা না দেওয়ার ভয় দেখিয়ে বিয়েটা করিয়ে নেয়। সব শুনে কিছুক্ষণের জন্য মরে যেতে ইচ্ছা করছিল গিনির।
এরপর শালিনী এসে গিনিকে বলে আজ তাদেরকে একটা পার্টিতে যেতে হবে। আর সেখানে যাওয়ার আগে গিনির সমস্ত ক্ষত গুলো মেকআপ দিয়ে ঢেকে দেবে সে। সে গিনিকে সাবধান করে যদি সেখানে গিয়ে কোনরকম ভাবে মুখ খোলার চেষ্টা করে গিনি, তাহলে রূপের পাশাপাশি শালিনীও খারাপ হয়ে যেতে বাধ্য হবে। এসব শুনে আরো ভয় পেয়ে যায় গিনি।

