এ কোন সিদ্ধার্থ! মেয়ের জন্য লোকের বাড়ির পাঁচিল টপকাচ্ছে সিদ্ধার্থ, এই দেখে রীতিমতো অবাক সকলে, আগের সিদ্ধার্থ আর এখনকার সিদ্ধার্থের আকাশ পাতাল তফাৎ এমনটাই বলছে ভক্তরা

জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো ‘মিঠাই’। শুরুর প্রথম থেকেই এই ধারাবাহিক দর্শকদের কাছে দারুন ভাবে জনপ্রিয় হয়ে রয়েছে। এই ধারাবাহিকে মিঠাই এবং সিদ্ধার্থের জুটি দর্শকের কাছে প্রথম থেকেই খুব প্রিয়। যেদিন থেকে শুরু হয়েছিল তবে থেকে আজ দুই বছরের বেশি সময় হয়ে গেছে দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয় হয়ে রয়েছে এই মিঠাই ধারাবাহিকটি। সম্প্রতি টিআরপি তালিকায় বেশ কিছুটা জনপ্রিয়তা কমে গেলেও সোশ্যাল মিডিয়া বা দর্শকদের মনে কোন প্রভাব পড়েনি এই ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়ে।

Watch Mithai Latest Episodes Online Exclusively on ZEE5
এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায়কে। এই গল্প শুরু হয় একটি গ্রামের মেয়ে মিঠাইকে নিয়ে এবং আদৃত হলো শহরের এক যৌথ পরিবারের গম্ভীর একটি ছেলে। ঘটনাচক্রে তাদের বিয়ে হয়ে যায় কিন্তু পরবর্তীতে তাদের জুটিকেই দর্শক দেখতে ভীষণ পছন্দ করতে শুরু করে। কিন্তু কিছুদিন আগেই দেখা গিয়েছিল মিঠাই চরিত্রটিকে ধারাবাহিক থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। সেই জায়গায় আনা হয়েছিল মিঠির চরিত্র। মিঠাইয়ের মতো দেখতে হলেও মিঠি চরিত্রটি ছিল একেবারে আলাদা সে অনেক বেশি বুদ্ধিমান শহুরে আদব-কায়দা জানা এক মেয়ে।

Mithai TV Serial Online - Watch Tomorrow's Episode Before TV on ZEE5
কিন্তু দর্শকরা মিঠাইয়ের সারল্য এবং ছটপটে ভাব দেখতেই বেশি পছন্দ করত সেই সঙ্গে সিদ্ধার্থের গাম্ভীর্য। এই দুটোকে মিলিয়ে দর্শকরা এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিল যে এই ধারাবাহিক অন্য কিছু নিয়ে তারা ভাবতেই পারেনি। যার জন্য দর্শকদের আবেদনে আরো একবার ফিরিয়ে আনতে হলো মিঠাই চরিত্রটিকে। তবে মিঠাই ফিরে এলেও তার এখন কিছুই মনে নেই। সে এখনো সিদ্ধার্থের সামনাসামনিও হয়নি। তবে তার এবং সিদ্ধার্থের মেয়ে মিষ্টির যার কারণে তারা একে অপরের সংস্পর্শে এসেছে।

May be an image of 1 person, standing and text that says "コ"
প্রথমদিনেই দেখা গেছে মিষ্টির সঙ্গে সিদ্ধার্থের একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেছে। তারা একে অপরের আসল পরিচয় না জেনেই একদম বাবা মেয়ের মতো আচরণ করছে। যা দেখে মুগ্ধ হয়ে গেছে দর্শকরা। সম্প্রতি একটি পর্বে দেখা গেছে যে সে মিষ্টিকে সকলের কাছ থেকে লুকিয়ে স্কুলে ভর্তি করেছে। আর যখন সকলের কাছ থেকে লুকিয়ে মিষ্টিকে বাড়ি নিয়ে আসার ছিল তখন সে পাঁচিল টপকে মিষ্টিকে, বাড়িতে ঢুকিয়েছে এবং নিজেও সেখান থেকে এসেছে।

May be an image of 1 person and text
এই দেখেই অবাক হয়ে গেছে দর্শকরা। যে সিদ্ধার্থ একটা সময় এসব কিছু করলেই রেগে যেত বা এমন কিছু করার কথা ভাবতেই পারত না। সে নাকি এখন পাঁচিলের পাশ থেকে লোকের বাড়ি উঁকি মারছে এবং পাঁচিল টপকে বাড়ি ঢুকছে। এই দেখে এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছে, “ভাবা যায় এটা আমাদের সেই সিদ্ধার্থ মোদক
অন্যের বাড়িতে উঁকি দিচ্ছে আবার পাঁচিল টপকে বাড়ির ভিতরেও চলে গেল
I am তো অবাক
ভাবতেই পারিনি আমাদের সিডি বয়ও একদিন এরকম কিছু করবে”।

আরও পড়ুন:
এ কেমন মা? যে নিজের ছোট মেয়ের অসুস্থতাকে অবহেলা করে বড় মেয়েকে নিয়েই মজে রয়েছে! ‘ইচ্ছে পুতুলে’ মেয়ের সঙ্গে মায়ের “বিষাক্ত” সম্পর্ক দেখে বেজায় চটেছে দর্শকরা

তবে সামনের শিবরাত্রিতে আসতে চলেছে মিঠাইতে খুব বড় চমক। আবার একবার সিদ্ধার্থ তার মিঠাইকে ফিরে পেতে চলেছে যার প্রোমো এরই মধ্যে সকলের সামনে চলে এসেছে। আর এই পর্ব দেখার জন্য রীতিমতো উৎসাহী দর্শক। আবার একবার মিঠাই এবং সিদ্ধার্থের জুটি একসঙ্গে কেমন করে দর্শকদের মন জয় করে সেটাই দেখার জন্য মুখিয়ে রয়েছে সকলে। তবে মিঠাই ফিরে আসার পরে যে এই ধারাবাহিকের জনপ্রিয়তা আবার বৃদ্ধি পাচ্ছে তাই এই সপ্তাহের টিআরপি তালিকা দেখেই বোঝা গেছে।

Back to top button