একই ধারাবাহিকে কাজ করতে গিয়ে প্রেমে পড়েছিলেন, এবার বিয়ের পিঁড়িতে “মিঠাই” তারকা!

বর্তমানে বাংলা ধারাবাহিক (Bengali Serial) বাঙালি জনগণের নিত্যদিনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই বহু তারকা জুটি একে অপরের প্রেমে পড়েন আবার কিছু কিছু ক্ষেত্রে সেই প্রেম ভেঙেও যায়। তবে এই প্রেম যখন পরিণতি পায় তখন দর্শকদের চেয়ে বেশি খুশি আর কেউ হন না।
এখন চলছে পুজোর মরশুম। এই সময়ে একেবারে মেতে উঠেছে আম বাঙালি। এর মাঝেই যদি একটা বিয়ে বাড়ি হয় তাহলে এই বিষয়টা মন্দ হয় না। পুজোর মাঝেই এইবার টলিপাড়ায় বিয়ের মরশুম। এইবার পুজো এবং বিয়ে দুই উৎসবেই মেতে উঠতে চলেছে নেট পাড়া। বিয়েটা হতে চলেছে এক তারকা জুটির মধ্যে।
একসময়ে টেলিভিশেনর একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল লক্ষ্মীকাকিমা সুপারস্টার। শুরুতে ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল দর্শক মহলে। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত অপরাজিতা আঢ্য।
ধারাবাহিকে অভিনেত্রীর বড় ছেলে আর বউমার ভূমিকায় অভিনয় করেছিলেন স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মণ্ডল। তখন থেকেই তাদের মধ্যে জমিয়ে প্রেমালাপ শুরু হয়। এরপরে স্বর্ণদীপ্তকে মিঠাইতেও দেখতে পাওয়া গিয়েছিল একটি বিশেষ চরিত্রে। দেখতে দেখতে দর্শকদের খুব জনপ্রিয় জুটিতে পরিণত হয়েছিলেন এনারা। রিলের পর এবার রিয়েল লাইফেও স্বামী-স্ত্রী হিসাবে নতুন সংসার পাতবেন স্বর্ণদীপ্ত-অর্পিতা।

অভিনেতার ইনস্টাগ্রামের পোস্টে মিলছে সেই রকমই ইঙ্গিত। দুজনেই তাঁদের সমাজমাধ্যমের পেজে টুইনিং পোশাকে সাবেক সাজের ছবি পোস্ট করেছেন। এখানে একে অপরের চোখের দিকে তাকিয়ে ভালোবাসায় ডুব দিয়েছেন। সেই সঙ্গে অভিনেতা ক্যাপশনে লিখেছেন, ‘কী গো দিন তো ঘনিয়ে এল, তৈরি হয়ে যাও এবার’। অর্পিতাকেও অনেক মুহূর্তের ছবি শেয়ার করতে দেখা যাচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এইবার সাত পাকে বাঁধা পড়তে চলেছে এই তারকা জুটি।

