বাস্তব জীবনে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নিম ফুলের মধু ধারাবাহিকের নায়িকা! জানুন পাত্র কে?

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক রমরমিয়ে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। নায়ক হিসেবে অভিনয় করছেন রুবেল দাস। কিছুদিন আগে অব্দি এই ধারাবাহিকের প্রধান খলনায়িকার চরিত্রে দেখা গিয়েছিল নবনীতা মালাকারকে। সাদা মাটা ফ্যামিলি ড্রামা নিয়েই তৈরি হয়েছে ধারাবাহিকের প্লট।
ধারাবাহিকের কোন জনপ্রিয় চরিত্র বিশেষ করে নায়ক অথবা নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদা বেশ আগ্রহ প্রকাশ করতে দেখা যায় দর্শকমহলকে। তাদের জীবনে কোন খারাপ ঘটনা ঘটলে কষ্ট পান দর্শকরা। আবার যখন কোন ভালো ঘটনা ঘটে তখন আনন্দে মেতে ওঠেন তারা।
দর্শকদের বেশ পছন্দের একটি ধারাবাহিক হচ্ছে নিম ফুলের মধু। সম্প্রতি জানা গেল খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন এই ধারাবাহিকের নায়িকা। জানা মাত্রই কবে কখন এবং পাত্রটাই বা কে? এমন একাধিক প্রশ্ন ঘুরছে ভক্তদের মাথায়। সেই নিয়েই জানাতে চলেছি আজকের প্রতিবেদনে।
দিদি নাম্বার ওয়ানে গিয়েছিলেন ধারাবাহিকের খলনায়িকা নবনীতা মালাকার। সেখানে রচনাই ফাঁস করলেন সব। মাসখানেক আগে নর্থবেঙ্গলে এই স্পেশাল মানুষটির সঙ্গে ছুটি কাটিয়ে এসেছেন নবনীতা। অভিনেত্রীর কথায়, ‘এত বছর ধরে একা-একা তো। মা-বাবা আর নিতে পারছে না। বলছে কিছু একটা করে আমাদের ছেড়ে বিদায় হ’। সঙ্গে জানালেন, ইন্ডাস্ট্রির কেউ নন নবনীতার মনের মানুষ।
আরও পড়ুনঃ এক্কাদোক্কার পর ফিরছেন সোনামণি! কবে আসছে তার ধারাবাহিক ফাঁস হলো বিস্তারিত!
‘মানুষটা খুব ভালো। ও হচ্ছে আমার খুব ভালো বন্ধু। ব্যাপারটা অ্যারেঞ্জড পুরোটাই। এখনও যদিও বিয়ের সময় বা তারিখ ঠিক হয়নি।’, ফাঁস করলেন নবনীতা। নবনীতার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ ঘোরালেই দেখা যাবে সুমিত মিত্রের সঙ্গে আজকাল প্রচুর ছবি শেয়ার করছেন তিনি। কোনও ছবির ক্যাপশন দিয়েছেন বন্ধুত্বের নামে, আবার কিছু কিছু পোস্টে ক্যাপশন রয়েছে ভালোবাসার। যদিও এটাই প্রেমিক কি না, তা খোলসা করে বলেননি তিনি।
View this post on Instagram

