এক্কাদোক্কার পর ফিরছেন সোনামণি! কবে আসছে তার ধারাবাহিক ফাঁস হলো বিস্তারিত!

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ সোনামণি সাহা (Sonamoni Saha)। ‘দেবী চৌধুরাণী’, ‘মোহর’-এর মতো হিট মেগার প্রধান মুখ হিসেবে দর্শকরা চেনেন তাকে। অথচ টিআরপি তালিকায় সে-ভাবে দাগ কাটতে না পারায় মাত্র কয়েক মাসেই ইতি পড়েছে নায়িকার চলতি ধারাবাহিক এক্কাদোক্কায় (Ekka Dokka)।
কিছু দিন হল শেষ হচ্ছে সোনামণি সাহা, প্রতীক সেন, সপ্তর্ষি মৌলিক অভিনীত এই জনপ্রিয় মেগা। টিআরপি-র খারাপ হাল ফেরাতে গল্পের ট্র্যাক বদল হয়েছিল, কিন্তু ‘সোনাতিক’ ম্যাজিকও শেষরক্ষা করতে পারেনি। এরপর ৯টায় ‘এক্কা দোক্কা’র জায়গা নিয়েছে লীনা গঙ্গোপাধ্যায়েরই নতুন মেগা ‘জল থই থই ভালোবাসা’।

এই ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ায় বেশ কষ্ট পেয়েছেন ভক্তরা। কারণ তাদের প্রিয় জুটি হয়ে উঠেছিলেন প্রতীক আর সোনামণি। নিজের প্রিয় জুটিকে হারিয়ে একটুও খুশি নন সোনামণির ভক্তরা। তবে এইবার দর্শকদের জন্য রয়েছে এক বিরাট সুখবর।
আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না দর্শকমহলকে। খুব তাড়াতাড়ি ভক্তদের মনোরঞ্জন করতে আসছে অভিনেত্রী সোনামণি সাহা। এখন নিশ্চয়ই দর্শকদের মনে প্রশ্ন তৈরি হচ্ছে যে, কোন ধারাবাহিকের মাধ্যমে এবং কোন চ্যানেলে আসতে চলেছেন তিনি? সেটাই জানাতে চলেছি আজকের প্রতিবেদনে।
আরও পড়ুনঃ বিয়ের আগের ফুলশয্যা! তোমাদের রানী নিয়ে একাধিক মন্তব্য দর্শকের!
যতদূর জানা যাচ্ছে স্টার জলসার আসন্ন ধারাবাহিকেই নাকি নায়িকার চরিত্রের দেখা যাবে তাকে। অর্থাৎ আরো একবার স্টার জলসাতেই ফিরছেন তিনি। তবে কোন ধারাবাহিক, সেই সম্পর্কে এখনো অব্দি কিছুই নিশ্চিত ভাবে জানা যায়নি। পুজোর পরপরই এই নতুন ধারাবাহিক সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন দর্শক মহল।

