পুলিশের সাহায্য না পেয়ে এবার ডিএম -এর দ্বারস্থ হলো শিমুল! পরাগ শাস্তি পাবেই শিমুলের পাশে ডিএম

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। ধারাবাহিকটির জনপ্রিয়তা এই ধারাবাহিককে টিআরপির প্রথম পাঁচে স্থান করে দিয়েছে।

এদিনের পর যে দেখা যায় পুলিশ এসে বেশ খানিকটা পরাগের পক্ষ নিয়েই কথা বলে। যখনই পরাগ এবং পলাশ পুলিশকে জানায় যে শিমুলের বয়ফ্রেন্ড আছে এবং সে শিমুলকে বাড়িও পৌঁছে দিয়ে যায় মাঝরাতে তখনই নিজের মতামত বদলে ফেলেন অফিসার।

এরপর থেকেই পরাগের মতন করেই শিমুলকে তার ভুলগুলো বারবার ধরিয়ে দেয় পুলিশ অফিসার। তিনি পরাগের এমন গায়ে হাত তোলার বিষয়টাকে সমর্থন করেন এবং বলেন শিমুল এমন কাজ করেছে বলেই উনি বাধ্য হয়েছেন গায়ে হাত তুলতে। অবাক হয়ে যায় প্রত্যেকে।

মধুবালা সেই সময় বেশ খানিকটা পরাগের দিকে ঝোল টেনে কথা বললেও শিমুলের প্রতিবেশী বান্ধবীরা তার পাশে দাঁড়ায়। এবং সেখানেই তারা ঠিক করে পুলিশ যখন কোন বিচার দিতে পারল না তখন শিমুল ডিএম -এর কাছে যাবে। এতে যদি পরাগের চাকরি যায় তো যাবে।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে শিমুল সোজা চলে গিয়েছে ডিএম এর অফিসে। সেখানে গিয়ে শিমুল বলে, তার স্বামী তাকে অকথ্য ভাষায় গালাগালি করে, গায়ে হাত তোলে। তখন ডিএম শিমুলকে বলে, কোন স্বামীর অধিকার নেই তার স্ত্রীয়ের গায়ে হাত তোলার। শিমুলের স্বামীকে ডেকে পাঠাবেন তিনি।

Back to top button