বৃদ্ধার বেশে পুলিশকে ব্ল্যাকমেইল মিশকার! সূর্যর প্রতি অতিরিক্ত ভালোবাসাই ধরিয়ে দিল তাকে!

স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে দর্শকদের মতে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান। এই ধারাবাহিকে ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত। বর্তমানে সূর্যকে বাঁচাতে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছে দীপা।
এই দিনের পর্বে দেখা যায় লাবণ্য পুলিশ স্টেশনে গিয়ে নিজের কাঁধে সমস্ত দোষ তুলে নিতে গেলে দীপা এসে তাকে বাধা দেয় এবং বলে মিশকা বেঁচে আছে। খুন কেউ করেনি। পুলিশ অফিসার রেগে যায় আর দীপাকে বলে এই সমস্ত গল্প বানিয়ে কোন লাভ হবে না দোষী শাস্তি পাবেই।
দীপা তখন অফিসারকে বলে সে নিজে পুলিশ স্টেশনের বাইরে এমন একজনকে দেখেছে যার নেল এক্সটেনশন করা ছিল আর সে যে পারফিউম ইউজ করেছিল সেটাও মিশকার। ঠিক সেই সময় একজন কনস্টেবল চায়ের কাপ নিয়ে ভিতরে এসেছিলেন এবং এসব শুনেই তার হাত থেকে চায়ের কাপ পড়ে যায়। অন্যমনস্কতার বসে এমনটা হয়েছে বলে বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করলেও দীপার চোখ সেই কনস্টেবলের চোখে লেগে থাকা ভয় এড়াতে পারেনি।
এরপরই দেখা যায় সেই কনস্টেবল এর সাথে কথা বলছে মিশকা। কনস্টেবল তাকে দীপার সমস্ত কথা জানায়। মিশকা তখন হাসতে হাসতে বলে এইবার সূর্য আর দীপাকে সে আলাদা করেই ছাড়বে। কেউ আটকাতে পারবে না। এরপরে সে কনস্টেবল এর হাতে একটা কফির কৌটো দেয়। আর বলে সূর্য কফি ছাড়া থাকতে পারে না তাই সূর্যকে যেন এটা দেওয়া হয়।
মিশকার কথা মতন সেই কনস্টেবল সূর্যকে কফি দেয়। সূর্য জিজ্ঞাসা করে “এখানে তো চা দেওয়া হয় তাহলে আমাকে কেন কফি দেওয়া হচ্ছে?” তখন সেই কনস্টেবল বলে সে নাকি সূর্যের একটি ইন্টারভিউতে দেখেছিলেন যে সূর্য কফি ছাড়া থাকতে পারে না তাই তাকে কফি দেওয়া হচ্ছে। কিন্তু এই সমগ্র বিষয়টা বেশ সন্দেহজনক মনে হয় সূর্যর।

