জগদ্ধাত্রীর অপমান চুপচাপ সহ্য করলো স্বয়ম্ভু, নায়কের উপর ক্ষেপে লাল দর্শক! উঠলো বয়কটের ডাক 

এই মুহূর্তে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। একদম শুরুর দিন থেকেই চ্যানেলের প্রত্যেকটি ধারাবাহিককে টেক্কা দিচ্ছে।

Jagadhatri TV Serial Online - Watch Tomorrow's Episode Before TV on ZEE5

বেশ কিছুদিন আগেই দেখা যায় জগদ্ধাত্রীকে বিপদে ফেলার জন্য মেহেন্দি আর উৎসব মিলে উৎসব আর জগদ্ধাত্রীর পুরনো সম্পর্ককে টেনে এনে তাতে রং চড়িয়ে বানিয়ে বানিয়ে একাধিক মিথ্যা কথা বলে বৈদেহিকে। উৎসব তার মাকে বলে জগদ্ধাত্রী চেয়েছিল উৎসব যেনো তাকেই বিয়ে করে। সেটা না হওয়ার প্রতিশোধ নিতে এই বাড়িতে এসে উঠেছে জগদ্ধাত্রী।

Jagadhatri | Premiere Ep 403 Preview - Oct 06 2023 | Before ZEE Bangla | ZEE5 - YouTube

সেদিন বিষয়টা নিয়ে অনেক লজ্জায় পড়তে হয় জগদ্ধাত্রীকে কিন্তু কৌশিকী থাকায় বিষয়টা সেখানেই মিটে যায়। এছাড়া স্বয়ম্ভুও তার পাশে এসে দাঁড়িয়েছিল সেদিন। কিন্তু আবারো সেই একই পরিস্থিতির সম্মুখীন হতে হল তাকে।

 

Watch Jagadhatri Latest Episodes Online Exclusively on ZEE5

জগদ্ধাত্রীকে হেনস্থা করার ক্ষেত্রে প্রত্যেকবারই সাময়িক ভাবে উৎসব সফল হলেও পরবর্তীতে জয় হয়েছে জগদ্ধাত্রীর। এইবার জগদ্ধাত্রীর গায়ে কাদা ছিটিয়ে তাকে মন থেকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে তারা। জগদ্ধাত্রী আর উৎসবের পূর্বের সম্পর্ককে টেনে এনে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে জগদ্ধাত্রীকে।

Watch Jagadhatri TV Serial 17th December 2022 Full Episode 110 Online on ZEE5

কিন্তু এদিনের পর্ব দেখে স্বয়ম্ভুর উপর চোটে গেলো ভক্তরা। এদিনও একই ভাবে সবার কাছে অপমানিত হচ্ছিল জগদ্ধাত্রী। সামনেই ছিল স্বয়ম্ভু। কিন্তু এই দিন নিজের স্ত্রী এর অপমান চুপ চাপ দেখছিল সে। কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি তাকে। যার ফিরে তার উপর ক্ষিপ্ত দর্শক মহল।

Back to top button