আদৃতের নতুন প্রজেক্টের ঝলক এলো সামনে, একেবারে অন্য লুকে ধরা দিল “মিঠাইয়ের উচ্ছেবাবু”!

বহুদিন হল ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকটি শেষ হয়েছে। মিঠাই এর উল্লেখযোগ্য চরিত্রের অভিনেতা অভিনেত্রীরা কেউই বসে নেই। সবাইকেই দেখা যাচ্ছে নতুন ধারাবাহিকে। এছাড়া সৌমিতৃষার বড় পর্দায় ডেবিউ হয়েছে। টলিউড সুপারস্টার দেবের বিপরীতে তাঁকে দেখা যাবে তাড়াতাড়ি। সৌমিতৃষা সহ আরও কলাকুশলীকে নতুন যাত্রায় দেখা গেলেও মিঠাই এর মুখ্য চরিত্র সিদ্ধার্থ তথা অভিনেতা আদৃত রায়ের (Adrit Roy) নতুন কাজ সম্পর্কে কেউ কিছু জানতেন না তাই সবাই খুব আগ্রহী হয়েছিলেন।
অনুরাগীরা সকলেই অপেক্ষা ছিলেন, যে কবে দেখা মিলবে সবার প্রিয় আদৃতের? এবার সত্যি সত্যি হতে চলেছে দর্শকদের সেই অপেক্ষার অবসান। আদৃত রায় টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় এক অভিনেতা। অনেকের কেরিয়ার ছোটো পর্দা দিয়ে শুরু হলেও, তাঁর কেরিয়ার শুরু হয় বড় পর্দা দিয়েই। বড় পর্দায় তেমন মন জয় করতে পারেননি, কিন্তু ছোটো পর্দা তাঁর জীবন বদলে দেয়।
মিঠাই ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে সে অনেক মানুষের ভালোবাসা পেয়েছে।মিঠাই ধারাবাহিক তাঁর জীবনের মাইলস্টোন। আবার মানুষের মন জয় করে নিতে পর্দায় ফিরছেন আদৃত। এতদিন অব্দি কেবলমাত্র শোনা যাচ্ছিল তার আগমন বার্তা। তবে কোন কিছুই নিশ্চিত ছিল না। কোন ধারাবাহিক কোন চ্যানেল বা কোন নতুন প্রজেক্টে তিনি ফিরছেন সেই সম্পর্কে কিছুই জানতেন না ভক্তরা।
তবে আর দর্শকদের অপেক্ষা করে থাকতে হবে না। খুব তাড়াতাড়ি তিনি আসতে চলেছেন তার প্রিয় ভক্তদের সামনে। তবে এইবার এক্কেবারে নতুন একটা লুকে দেখা যাবে তাকে। পর্দার সিদ্ধার্থের সঙ্গে এই চেহারার কোন মিল নেই। সামনে এলো সেই ঝলক।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় কমলা জামায় এক মুখ দাঁড়ি নিয়ে এক সুন্দরী অভিনেত্রীর সামনে ডায়লগ বলছেন আদৃত। এই প্রজেক্টটি কোন চ্যানেলের বা কোন ধারাবাহিকের সে সম্পর্ক কিছুই এই মুহূর্তে জানা যায়নি। তবে তিনি যে ফিরছেন সে বিষয়ে আর কোনো দ্বিধা রইল না।
View this post on Instagram

