কাছাকাছি রানী দুর্জয়,বিয়ের আগেই অন্তঃসত্তা হবে রানী! গল্পে আসছে নয়া মোড়, টিভির আগেই ফাঁস

বর্তমানে বাংলা বিনোদনের (Bengali Entertainment) চ্যানেলগুলিতে আসছে একাধিক ধারাবাহিক (Bengali Serial)। স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে বেশ কিছু সদ্য শুরু হওয়া ধারাবাহিক মন জয় করে নিয়েছে দর্শকদের (Audience) আর তার মধ্যে অন্যতম হলো তোমাদের রানী (Tomader Rani)। এই ধারাবাহিকে নায়ক হিসেবে অভিনয় করছেন নতুন অভিনেতা অর্কপ্রভ রায় এবং অভিকা মালাকার (Avika Malakar)।
সম্প্রতি ধারাবাহিকের গল্প অনুযায়ী নায়িকা রানী আরও অনেক দূর পড়াশোনা করতে চায়। তার অনেক স্বপ্ন রয়েছে। সে ডাক্তারি পড়ে অনেকে বড়ো মাপের একজন সফল ডাক্তার হতে চায়। কিন্তু দুর্ভাগ্যবশত তার বাড়িতে মেয়েদের অল্প বয়সেই বিয়ে দেওয়ার রীতি আছে।
তাই সেই রীতি অনুযায়ী বিয়ের প্রসঙ্গ ওঠে রানীর। আর সেই অনুযায়ী বিয়ের আয়োজনও শুরু হয়ে যায়। তবে এত তাড়াতাড়ি বিয়ে করে নিজের জীবনটাকে এভাবে নষ্ট করতে চায়না রানী। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে।
দুর্জয় অর্থাৎ গল্পের নায়কের ভরসায় বাড়ি থেকে পালিয়ে যায় সে। আর এখানেই শুরু হয় তার জীবনের নতুন লড়াই। বাড়ির কোনোরকম সাপোর্ট ছাড়া নিজের দমে কোন কিছু করে দেখানোর লড়াইয়ে সামিল হয়ে যায় গল্পের নায়িকা। তবে লক্ষ্য পূরণের আগেই এ কোন দুর্ঘটনা ঘটে গেল তার জীবনে!
এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে অনিষা আসায় বেশ রেগে যায় দুর্জয় আর ঘরের সব কিছু এলোমেলো করে ফেলে। এর পর ড্রিংক করে রানীর কথা ভাবতে থাকে দুর্জয়। তখনই ঘরে আসে রানী। দুর্জয় টাল সামলাতে পারছেনা দেখে তাকে বিছানায় শুইয়ে দেয়। আর তখনই রানীর সাথে অন্তরঙ্গ হয়ে পড়ে দুর্জয়। নেশার ঘোরে রানীর সাথে সহবাস করে সে। এবার কি তবে অন্তঃসত্ত্বা হয়ে পড়বে রানী?
View this post on Instagram

