“মিশকা মারা যায়নি, ও বেঁচে আছে”, প্রমাণ সহ পুলিশ স্টেশনে হাজির দীপা, রইল আজকের টানটান পর্ব

এই সময় দাড়িয়ে স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে দর্শকদের মতে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান। এই ধারাবাহিকে ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত।
এই দিনের পর্বে দেখা যায় দীপা, সূর্যকে কথা দেয় দেবীপক্ষের আগে তাকে নির্দোষ প্রমাণ করবে সে। এরপর পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় সূর্যকে এবং জেল বন্দি হয় সে। অন্যদিকে বাড়িতে চলতে থাকে তুমুল অশান্তি। পাগলামি করতে থাকে লাবণ্য।
দীপা উর্মি এবং কাকাই পুলিশ স্টেশনে আসে সূর্যের জামিনের জন্য কিন্তু জামিন দিতে নারাজ পুলিশ অফিসার। তিনি বলেন সূর্যের বিরুদ্ধে অনেক প্রমাণ রয়েছে যেমন সিসিটিভি ফুটেজ এবং সাক্ষীর বয়ান। সেখান থেকেই তারা জানতে পারে রত্না অর্থাৎ উর্মির মা ঘটনাস্থলে উপস্থিত ছিল।
সোনা রুপা ভীষণ ভয় পেয়ে যায় এসব ঘটনায়। রত্না সেনগুপ্ত বাড়িতে এসে যা যা দেখেছে যা যা জানে সব কিছু স্বীকার করে। লাবণ্য বুঝতে পারে না যে কি কি করলে এই সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়া যাবে। তখন সে ঠিক করে নিজের ছেলেকে বাঁচাতে নিজের ঘাড়ে সমস্ত দোষ তুলে নেবেন।
পুলিশ স্টেশনে গিয়ে সেই সব কথা বলেন লাবণ্য। ঠিক সেই সময় জয় আর দীপা পুলিশ স্টেশনে আসে আর সেখানেই দেখতে পায় একজন বৃদ্ধ মহিলাকে যার হাতে নেলপলিশ দেখে দীপার সন্দেহ হয়। মিশকা যে পারফিউম ইউজ করে সেখান থেকে সেই পারফিউমেরই গন্ধ পাচ্ছিল দীপা। অর্থাৎ দীপার বুঝতে বাকি ছিল না ওই বৃদ্ধ মহিলা আসলে কে। হঠাৎ এসে পুলিশ স্টেশনে আসে এবং বলে মিশকা খুন হয়নি সে বেঁচে আছে।
View this post on Instagram

