জি বাংলার মহালয়ার প্রস্তাব মুখের উপর ফিরিয়ে দিয়েছেন জি বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী

আর কিছুদিন পরই পর্দায় আসবে মহালয়া (Mohaloya)। বাঙালিদের সবচেয়ে প্রিয় পূজা হল ‘দূর্গা পূজা’ (Durga Puja)। এই পুজোর জন্য তাই বাঙলিরা অধীর অপেক্ষায় থাকে। ইতিমধ্যে কাউন্টিং শুরু হয়ে গিয়েছে। আর কিছুদিন পরই মহালয়া। আর সেই দিনই পর্দায় আমরা মহালয়া দেখতে পাব। এ বছর মা দুর্গা নটি রূপে ধরা দিচ্ছেন জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সকল নায়িকারা। পুজোর রেশ শুরু হয়ে যায় মহালয়া থেকেই।
মহালয়ার সকাল থেকে পাড়ায় পাড়ায় মহালয়ার গান, গঙ্গা স্নান, টিভিতে মহালয়ার অনুষ্ঠান, রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ব্যারিটোন ভয়েসে মহালয়া মুখরিত করে এই বিশেষ দিনটিকে। মহালয়ার দিন থেকেই পুজোর আভাস খুঁজে পায় সকলেই। টিভির পর্দায় মহালায়া দেখার ক্রেজটা বরাবরই দর্শকদের একই রয়ে গিয়েছে। এদিন দেব-দেবী রূপে তারকাদের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দর্শক।
জি বাংলায় প্রায় সকল সিরিয়ালের নায়ক-নায়িকাদের মহালয়াতে দেখা যাবে বিশেষ বিশেষ চরিত্রে। মহালয়া নিয়ে চ্যানেলগুলির মধ্যেও প্রতিযোগিতা বেশ জমে ওঠে। ১৪ অক্টোবর জি বাংলার মহালয়াতে এ বছর মহিষাসুরমর্দিনী রূপে ধরা দেবেন ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ধারাবাহিকের নায়িকা অঙ্কিতা মল্লিক (Ankita Mallik)। পাশাপাশি শিবের চরিত্রে থাকছেন ‘ফুলকির’র নায়ক অভিষেক বসু।
উল্লেখ্য, জি বাংলায় জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য ধরা দেবেন মা দুর্গার শিবা রূপে, মোহনা মাইতি ধরা দেবেন ব্রম্ভনি রূপে, ফুলকি ধারাবাহিকের দিভ্যানি মন্ডল মা লক্ষ্যি রূপে ধরা দেবেন। তবে এই অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন অরুনিমা হালদার (Arunima Haldar)। এই খবর আমরা আগেই শুনেছি। শুধু তাই নয়, মহালয়ার এই অনুষ্ঠানে দেখা যে না ‘মন দিতে চাই’এর (Mon Dite Chai) কোনও নায়ক-নায়িকাকেই।
জানা গেল, জি বাংলার মহালয়াতে অভিনয় করার জন্য অফার গেছিল শ্রীতমা ভট্টাচার্য’ (Sritama Bhattacharjee)এর কাছে। বর্তমানে তিনি জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে নায়িকার ননদ ‘পুতুল’এর রোলে রয়েছেন। চরিত্রটি দর্শকদের বেশ পছন্দ হয়েছে। একজন মানসিক ভারসাম্যহীনতার অভিনয় করছেন অভিনেত্রী। তবে মহালয়ের অফার তিনি গ্রহণ করেননি। জানা গেল, জি বাংলাকে প্রত্যাখ্যান করেছেন তিনি।
![]()

