যতই ৬ বছর এগিয়ে যাক গল্প, গুড্ডির পুরনো স্বভাব যাচ্ছে না! অনুজকে ছেড়ে এবার অনুজের ছেলের পেছনে পড়েছে! ‘গুড্ডি’ ধারাবাহিকের আসন্ন ট্র্যাক দেখে এখন থেকেই বিরক্ত দর্শক

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত চর্চিত ধারাবাহিক হল স্টার জলসার ‘গুড্ডি’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা রনজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামৌপ্তী মুদলিকে। তবে এই ধারাবাহিকের জনপ্রিয়তার থেকে বেশি দর্শকদের মধ্যে এর গল্প নিয়ে বিরক্তি প্রকাশ বেশি হয়। তার কারণ দর্শকদের মতে এই ধারাবাহিকে প’র’কী’য়ার এবং ত্রিকোন প্রেম এই সব কিছুই এমন অদ্ভুতভাবে দেখানো হয় যা সমাজে মোটেও ভালো প্রভাব ফেলে না।

প্রথম থেকে গুড্ডি, অনুজ, শিরিন এই তিনজনের জীবনকে এমন ভাবে দেখানো হয়েছে যা দেখতে দেখতে বিরক্ত দর্শক। তারপরে কিছুদিন আগে ধারাবাহিকের গল্পে প্রবেশ করেছে যুধাজিৎ বলে একটি চরিত্র। তবে প্রথম দিকে যুধাজিৎ সকলের পছন্দের হলেও আস্তে আস্তে সেই চরিত্রটি কেউ আর পছন্দ করছিল না দর্শক এই নিয়ে দিনে দিনে গুড্ডি ধারাবাহিকের ভক্ত সংখ্যার থেকে বেশি ট্রোলার সংখ্যায় বেড়ে যাচ্ছিল।

তবে এরই মধ্যে ধারাবাহিকে নেওয়া হয়েছে ৬ বছরের লিপ। যার পরে দেখানো হচ্ছে গুড্ডি একজন বড় পুলিশ অফিসার হয়েছে এবং রুপপুর বলে একটি গ্রামে এসেছে যেখানে সে এসপি। আর সেখানের ডিআইজি হল অনুজ। প্রথম দিনেই গুড্ডিকে সংবর্ধনা দেওয়া হয়েছে অনুকেও সংবর্ধনা দেওয়া হয়েছে। তারা দুজন একে অপরের মুখোমুখি হয়েছে এবং অনুজের সঙ্গে তার ছেলেকে দেখানো হয়েছে। তাছাড়া শিরিন বা তার বাড়ির অন্য কাউকেই দেখতে পাওয়া যায়নি অনুজের সঙ্গে।

তবে অনুজের সঙ্গে গুড্ডির দেখা হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে সে চেষ্টা করছে অনুজের বাড়ির লোকের খবর নিতে এবং অনুজের বাড়িতে যাওয়ার। কিন্তু অনুজ কিছুতেই চাইছে না যে সে তার বাড়িতে যাক। সে বারবার গুড্ডিকে মনে করিয়ে দিচ্ছে যে প্রফেশনাল আর পার্সোনাল এই দুটো তার কাছে আলাদা সে কখনোই এ দুটোকে এক করতে চাইছে না। কিন্তু গুড্ডি বারবার পুরনো কথাই বলে চলেছে। এমনকি গল্পে দেখানো হচ্ছে অনুজ এটাও চাইছে না যে তার ছেলে গুড্ডি সঙ্গে বেশি মেলামেশা করুক। যা নিয়ে গুড্ডিকে রীতিমতো “হ্যাংলা” বলছে অনেকে।

কিন্তু আদতে এটা কতটা সত্যি এই নিয়ে দর্শকরা দুই ভাগে ভাগ হয়ে গেছে। দর্শকদের একাংশের মতে যতই অনুজ এখন অন্যরকম হয়ে যাক না কেন লিপ নেওয়ার আগে গল্পে দেখানো হয়েছে গুড্ডি শিরিন এই দুজনের জীবনে এত সমস্যার কারন কিন্তু মূলত অনুজই। তারপর যখন তার উচিত ছিল গুড্ডির পাশে দাঁড়ানো সে দাঁড়ায়নি। গল্পে সবসময় নয় অনুজকে দায়ী করা হয়েছে আর না হলে গুড্ডিকে যেটা গুড্ডি ধারাবাহিকের কিছু ভক্ত পছন্দ করছে না। যার জন্য তারা লেখিকাকে দোষারোপ করছে। তারা মনে করছে আবার একবার এত বছরের লিপ নেওয়ার পরেও গুড্ডি চরিত্রটিকে খারাপ করেই দেখানো হবে। আগে যেমন সব দোষ গুড্ডির গায়ে পড়তো এবারও তাই হবে।

সম্প্রতি গল্পে দেখানো হবে কিছু লোক অনুজের ছেলেকে কিডন্যাপ করবে। আর দর্শকরা মনে করছে এই দোষ গিয়ে পড়বে গুড্ডি ওপর। এই নিয়ে এক নেটিজেন লিখেছেন,”অনুজের ছেলে? লিনা পিসি সিরিনবুড়ির মান রাখাতে গুড্ডিকে বৌ থেকেও পরোকিয়া দাগ লাগানোতেও থেমে নেই। ৬ বছর পর এবার গুড্ডিকে অনুজের ছেলেকে বাঁচাতে গুড্ডিকে দৌড় দেখানো হবে নিচ্ছয়?কষ্ট করে আর গল্প রেডি করতে হবে না লিনা পিসির বুঝাগেল আগে অনুজের জন্য দৌড় দেখিয়ে অপমান করা হয়েছে এবার ছেলে কিডন্যাপের জন্য দাগ রেডি করা হচ্ছে আর সিরিনবুরিকে মহারানি করে গল্প এখনো টানবে বেশ পরিষ্কার আর গুড্ডি হবে বাচ্চা চুরি ছেলেধরা।”

Back to top button