হঠাৎ মেঘকে বৌদি বলে ডাকলো মিনি! অবাক মীনাক্ষী সহ বাড়ির প্রত্যেকে, আসছে দারুন মোড়

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। ধারাবাহিকের প্রধান আকর্ষণ মেঘ (Megh)। এই ধারাবাহিকের প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী। তাই টিআরপি তেমন পক্ত নয়, তবে দর্শকদের চর্চায় সবসময় থাকে এই ধারাবাহিক।
সম্প্রতি ধারাবাহিকের প্লট অনুযায়ী, রূপের সাথে বিয়ে হয়ে গিয়েছে গিনির। আর একটু একটু করে গিনির সামনে ভালো মানুষের পিছনে লুকিয়ে থাকা জানোয়ারটা বেরিয়ে আসছে রূপের মধ্যে থেকে। বিয়ের পর রূপের সাথে কাটানো প্রথম রাতেই গিনি বুঝে গিয়েছে মেঘের বলা একটা কথাও মিথ্যা নয় বরং অক্ষরে অক্ষরে সত্যি।
কিন্তু এখন তার কাছে পিছন ফিরে তাকানোর আর কোন উপায় নেই। কারণ সে ইতিমধ্যেই যা সর্বনাশ ঘটানোর তা ঘটিয়ে ফেলেছে। এখন যদি সে বাড়ি ফিরে যায় বাড়ির প্রত্যেকের কাছে হাজারো কৈফিয়ার দিতে হবে তাকে। কারণ বাড়ির কারোর কথা না শুনে জোর করে রূপকে বিয়ে করেছে গিনি।
সম্প্রতি ফাইনাল হয়ে গিয়েছে মেঘ আর নীলের ডিভোর্সের তারিখ। মুখে কিছু না বললেও মনে মনে দুজনেই এই বিয়ে ভাঙার বিষয়টাকে কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না। তাদের কষ্ট হচ্ছে কিন্তু কিছু বলার বা করার জন্য অনেক দেরি হয়ে গিয়েছে। এর মাঝেই পেয়ে চোট পেলো নীল।
আরও পড়ুনঃ আবার এক অলৌকিক গল্প জলসায়, নায়িকা ভূত! ‘তুমি আশেপাশে থাকলে’র দ্বিতীয় প্রোমো প্রকাশ হতেই হইচই
ফলে মেঘ নীলকে বাড়ি পৌঁছে দিতে আসে। মেঘকে দেখে আবারও অপমান করে মীনাক্ষী তখন মিনি মীনাক্ষী কে আটকায় এবং নীলকে বলে সে যেন বৌদিকে এই বাড়িতেই থেকে যেতে বলে। মিনির মুখে বৌদি ডাক শুনে অবাক বাড়ির প্রত্যেকে। মীনাক্ষী মিনিকে বলে কিছুদিন পরে ময়ূরীর সাথে নীলের বিয়ে আর এখন মেঘকে কেন বৌদি বলে ডাকছে সে? মিনি বলে বিয়ে যবে হবে তবে দেখা যাবে কিন্তু বর্তমানে মেঘই তার বৌদি। যদি সত্যিই এমন কিছু হয় তাহলে কেমন লাগবে দর্শকদের?
View this post on Instagram

