TRP: ওলট পালট টিআরপি! মিশকার নতুন চক্রান্ত নিয়ে আবার টপে অনুরাগের ছোঁয়া! জল থই থই ভালোবাসা নাকি মিলি কে জিতল?

সম্প্রতি সপ্তাহের টিআরপি আসতে দেরি হল একদিন। তার কারণ এই সপ্তাহে একটি আন্তর্জাতিক ছুটি ছিল যা গান্ধী জয়ন্তী। যার ফলেই এই সপ্তাহের টিআরপি প্রকাশিত হলো আজ অর্থাৎ শুক্রবার। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও বাংলা টেলিভিশনের দর্শকরা টিআরপির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসেছিলেন।
গত কয়েক সপ্তাহ ধরে টিআরপিতে খুব বেশি পরিবর্তন লক্ষ্য করতে পারছে না ভক্তরা। দীর্ঘ কয়েক মাস ধরে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করে রেখেছে। আর তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী তবে তার সঙ্গে দারুন ভাবে টক্কর দিচ্ছে জি বাংলার আরও দুটি ধারাবাহিক ফুলকি এবং নিম ফুলের মধু।
গত সপ্তাহে এই চার ধারাবাহিক ছাড়া স্টার জলসার আরো একটি ধারাবাহিক টিআরপি তালিকার প্রথম পাঁচে উঠে এসেছে। সেটি হল সন্ধ্যাতারা শুরুর প্রথম দিকে সেই ভাবে টিআরপি তালিকায় জনপ্রিয়তা না পেলেও বর্তমানে তার জমজমাট প্লট নিয়ে রীতিমতো টিআরপি পয়েন্ট টানছে। তবে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে টিআরপিতে দারুন পরিবর্তন।
প্রসঙ্গত এই সপ্তাহের টিআরপিতে আবার একবার প্রথম স্থান দখল করে নিয়েছে স্টার জলসার সুপারহিট ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। সূর্য দীপার মিল থেকে শুরু করে মিশকার নতুন চক্রান্ত সবকিছু নিয়ে রীতিমতো ধুমধুমার পর্ব চলছে এই ধারাবাহিকে। তার সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী ও ফুলকি।
তৃতীয় স্থানে রয়েছে সন্ধ্যাতারা। তারপরেই চয়ন রুচিরার বিয়ে নিয়ে দত্ত বাড়িতে যে ঝামেলা চলছে, সেই নিয়ে পর্না সৃজন জুটিও চতুর্থ স্থান দখল করেছে এবং পঞ্চম স্থানে রয়েছে কার কাছে কই মনের কথা। তার সাথে গত সপ্তাহে শুরু হয়েছে দুই চ্যানেলে দুই নতুন ধারাবাহিক। জল থই থই ভালোবাসা এবং মিলি দুজনেরই একে অপরের প্রতিদ্বন্দ্বি তবে টিআরপি শেষে দেখা গেল স্টার জলসা এবং লীনা গাঙ্গুলির লেখা ধারাবাহিক অপরাজিতা আড্ডই জয়ী হলো।
এই সপ্তাহের বাংলার সেরা ৫
১ম •• অনুরাগের ছোঁয়া 9.0
২য় •• জগদ্ধাত্রী / ফুলকি 8.0
৩য় •• সন্ধ্যাতারা 7.6
৪র্থ •• নিম ফুলের মধু ৭.৫
৫ম •• কার কাছে কই ৭.৪
জল থৈ থৈ ভালোবাসা – ৬.৯
মিলি – ৫.৯

