সোনার জন্য বহুদিন পর কাছাকাছি সূর্য দীপা! এতদিন পর প্রিয় জুটিকে আবার একবার এত কাছাকাছি দেখে আবেগপ্রবণ হয়ে পড়লো সূর্য দীপার ভক্তরা

এই মুহূর্তে টিআরপি তালিকা দেখলে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা ঘোষ এবং অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। সূর্য দীপার জুটি ধারাবাহিকের শুরুর প্রথম থেকেই দর্শকের কাছে খুব পছন্দের। কিন্তু বর্তমানে দুই যমজ মেয়ে সোনা এবং রুপায় মজেছে দর্শক। তাদেরকে নিয়েই গল্প এগিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত সূর্যের বন্ধু মিশকার চক্রান্তে সূর্য দীপার মধ্যে বহু বছর ধরে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। আর দিনের পর দিন সেই ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। দুই মেয়ের মধ্যে সোনা থাকে সূর্যের কাছে এবং রুপা থাকে দীপার কাছে। তবে একে অপরের বাবা-মার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠলেও এখনো নিজেদের আসল পরিচয় জেনে ওঠেনি তারা।

Anurager Chhowa - Watch Episode 225 - Deepa and Surjyo's Encounter on Disney+
এরই মধ্যে সূর্য জানতে পেরেছে সোনার ফুলমা হল আর কেউ নয় দীপা। সেটা জানার পরেই সে দীপার থেকে সোনাকে সরিয়ে নেওয়ার জন্য তাকে নিয়ে বিদেশে চলে যেতে চাইছে। সোনা কিছুতেই যেতে চাইছে না যার জন্য সে অসুস্থ হয়ে পড়েছিল। বাড়ির সকলে তাকে বোঝানোর চেষ্টা করলেও সে কিছুতেই মানতে চাইছে না কারোর কথা।

সম্প্রতি দেখা যাচ্ছে সূর্য যাহোক করে হলেও সোনাকে নিয়ে চলে যেতে চাইছে বিদেশে। আর সোনা কিছুতেই যেতে চাইছে না, এরই মধ্যে সে বাড়ি থেকে চলে যায় এবং দীপার ফুলের দোকানের মধ্যে গিয়ে বসে পড়ে। আর সেখানে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যায়। উল্টোদিকে সূর্য এবং দীপা সহ বাড়ির সকলেই সোনাকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে কিন্তু কেউ পায় না। এমন সময় সোনাকে খুঁজতে খুঁজতে সূর্য দীপার বাড়িতে চলে আসে এবং দীপার সাথে তারা আবার কথা কাটাকাটি শুরু হয়।

এর মধ্যে থেকেই সোনা জ্বরের ঘোরে তার সোনা মাকে ডাকতে থাকে যেটা সূর্য এবং দীপা দুজনে শুনতে পায় এবং সোনাকে সেখান থেকে কোলে তুলে নেয়। এরপরেই সোনাকে ধরতে গিয়ে সূর্য এবং দীপা কাছাকাছি আসে। কিন্তু সেখান থেকে সূর্য সোনাকে নিয়ে যেতে গেলে দীপা রেগে যায় এবং বলে যে সোনা এখন কোথাও যাবে না ওর গায়ে প্রচন্ড জ্বর ও এখন আমার কাছেই থাকবে। আর সেই রাগের কাছে সূর্য চুপ করে যায়। এরপর দুজনে মিলে সোনার দেখাশোনা করে আর তারা আরো কাছাকাছি আসে।

এই দেখে সূর্য দীপার ভক্তরা খুশি হয়ে গেছে তার কারণ বহুদিন ধরে তারা চাইছিল যেন আরো একবার এই জুটিকে কাছাকাছি তারা দেখতে পায়। অনেকদিন হয়ে গেল সূর্য দীপার তার মধ্যে শুধু ভুল বোঝাবুঝি বা ঝগড়াঝাঁটি তারা দেখতে পাচ্ছিল তাই এমন কিছু আর দেখতে চাইছিল না। এতদিন পর তাদের মেয়ে সোনার জন্যই আবার একবার তারা কাছাকাছি এল। আর একে অপরের প্রতি যে তাদের এখনো তীব্র ভালোবাসা রয়েছে তা তাদের চোখে প্রকাশ পেল, এই দেখে মুগ্ধ হয়ে গেছে দর্শকরা।

Back to top button