মেঘের কাছে ক্ষমা চেয়ে নিজেকে শেষ করে দিতে গেলো গিনি! নয়া মোড় গল্পে

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। দর্শকদের চর্চায় সবসময় থাকে এই ধারাবাহিক। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। ধারাবাহিকের প্রধান আকর্ষণ মেঘ।

এদিনের পর্বে দেখা যায় রূপের এমন ব্যাবহারে শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই একেবারে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে গিনি। সে ভাবতে থাকে মেঘের বলা কথা গুলো। ভাবতে ভাবতে কান্নায় ভেঙে পড়ে সে। তার সব পথ যেনো বন্ধ হয়ে গেছে। সব শেষ হয়ে গিয়েছে।

Icche Putul: বিয়ের আগে অন্য মেয়ের সঙ্গে ফুর্তি, গিনির সামনে খুলবে রূপের মুখোশ! ফাঁস 'ইচ্ছে পুতুল'র ধামাকা পর্ব
তার মনে পড়ে যায় মেঘ বলেছিল, রূপ একটা খারাপ চরিত্রের ছেলে, সে একটা লম্পট। অনেক মেয়ের সাথে সম্পর্ক রয়েছে তার। গিনি বুঝতে পারে একমাত্র মেঘই তাকে বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু সে মেঘকে ভুল বুঝেছে। আর সেই ভুলের মাসুল দিতে হচ্ছে তাকে।

Watch Icche Putul TV Serial Webisode of 14th September 2023 Online on ZEE5
গিনি ভেবে পায়না ময়ূরীদি কেন তার সাথে এমনটা করল। ময়ূরী সব জেনেশুনে তাকে কেন বিপদের দিকে ঠেলে দিল? তার কি স্বার্থ থাকতে পারে এটা করে? এসব ভাবতে ভাবতে নিজেকেই দোষী মনে করতে থাকে গিনি। সে ভাবে যা হয়েছে সব তার জন্যই হয়েছে, সেই খোঁজখবর না নিয়ে জোর করে বিয়েটা করেছে।

Watch Icche Putul TV Serial Spoiler of 2nd October 2023 Online on ZEE5
কষ্টে দুঃখে মেঘের কাছে ক্ষমা চায় গিনি। কিন্তু শুধু ক্ষমা চাইলে তো হবে না। এই অপমান অসম্মান কষ্টের হাত থেকে তাকে মুক্তি পেতে হবে এবং তার জন্যই নাকি এবার আ’ত্ম’হ’ত্যা’র পথ বেছে নেবে গিনি এমনটাই জানা যাচ্ছে। তবে কি নিজের মৃত্যু দিয়েই মেঘ কে সঠিক প্রমাণ করে যাবে গিনি?

Back to top button