প্রধান নায়িকা ছাড়লেন জগদ্ধাত্রী! ধারাবাহিক ছেড়ে জলসার নতুন ধারাবাহিকে চলে গেলেন তিনি!

এই মুহূর্তে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। মিঠাইয়ের পর এই ধারাবাহিকটি দর্শকদের মনে দাগ কাটতে সক্ষম হয়েছে।
এই ধারাবাহিকটি মূলত নারী কেন্দ্রিক। যে রাধে সে চুলও বাধে এই বাক্যটিকেই বারবার জীবন্ত করে তোলে এই ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী। আর পাঁচটা ধারাবাহিকের মতন ঘরোয়া কুটকচালি থেকে সরে গিয়ে রহস্য এবং অ্যাকশনে ভরপুর এই ধারাবাহিক।
শুরু থেকেই ধারাবাহিকটি দর্শকদের মন জয় করেছে। আর এর পেছনে থাকা অন্যতম কারণ হলো নায়িকার অ্যাকশন এবং বুদ্ধিমত্তা। এই ধারাবাহিকের নায়িকা একজন স্পেশাল ফোর্স পুলিশ অফিসার। আর এই নায়িকা জগদ্ধাত্রীর জন্যই দ্বিতীয় স্থানে এখনো অব্দি টিকে রয়েছে এই ধারাবাহিক।
তবে এই ধারাবাহিকের আরো একজন নায়িকা রয়েছে আর তিনি হলেন প্রধান নায়িকা জগদ্ধাত্রীর বড় ননদ কৌশিকী মুখার্জী। বর্তমানে তাকে ছাড়া এই ধারাবাহিক একপ্রকার অচল। এমন অনেক দর্শক রয়েছেন যারা কেবলমাত্র তাকে দেখতে নিয়ম করে ধারাবাহিকটি দেখেন।

শোনা যাচ্ছে এইবার স্টার জলসায় আসন্ন ব্লুস প্রোডাকশনের নতুন ধারাবাহিকে এক নতুন চরিত্রে দেখা মিলবে কৌশিকি অর্থাৎ রূপসা চক্রবর্তীর। এখন আর ব্লুজ প্রোডাকশন ছাড়া অন্য কোন প্রোডাকশনের সাথে কাজ করতে দেখা যায় না তাকে। স্টার জলসায় আসন্ন ধারাবাহিকের জন্য কি তবে জগদ্ধাত্রী ছেড়ে দেবেন অভিনেত্রী? এখন সেটাই দেখার বিষয়।

