রোম্যান্সে ভরা প্রোমো! চুক্তির মধ্যে এবার ধীরে ধীরে বাসা বাঁধছে ভালোবাসা, কাছে আসছে ওম শ্রাবণ!

বর্তমানে স্টার জলসায় শুরু হচ্ছে একের পর এক নতুন ধারাবাহিক। সম্প্রতি স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষিত একটি ধারাবাহিক যার নাম LOVE বিয়ে আজকাল (Love Biye Aajkal)। শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকের গল্প।
প্রধানত চুক্তি দিয়ে শুরু হয়েছে এই ধারাবাহিকের নায়ক নায়িকার সম্পর্ক। এইবার এই চুক্তি কিভাবে ভালোবাসায় পরিণত হয় সেটাই দেখা যাবে এই ধারাবাহিকে। এই ধারাবাহিকের নবাগত নায়িকার বিপরীতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা ওম সাহানিকে। ধারাবাহিক জগতে এটাই প্রথম কাজ তার।
নায়িকা শ্রাবণের পারিবারিক সমস্যার জন্য বেশ কিছু টাকার প্রয়োজন হয়ে পড়ে। এতগুলো টাকা কেবলমাত্র বাড়ে গান গেয়ে দেওয়ার মতন ক্ষমতা নেই তার। সেই জন্যই নায়কের দেওয়া বিয়ের চুক্তিতে সই করতে হয় তাকে। আর এই ভাবেই এগোতে থাকে গল্প।
কিছুদিন আগেই এক ভয়াবহ এক্সিডেন্ট এর সম্মুখীন হয় নায়ক-নায়িকা। প্রথম চটকে সবার মনে হয়েছিল ধারাবাহিকের নায়ক হয়তো আর কখনোই ফিরবেন না। কিন্তু সবার এই ধারণাকে মিথ্যে প্রমাণিত করে ফের এক হয়েছে শ্রাবণ আর ওম। এইবার প্রকৃতপক্ষেই এক হতে চলেছে নায়ক নায়িকা। তারই আভাস দিল এই প্রোমো।
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে যেখানে দেখা গিয়েছে, শ্রাবণ স্নান সেরে নিজের সাজ শয্যায় ব্যস্ত ঠিক এমন সময় ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় ওম। এরপর সে শ্রাবণকে বলে, “ওমকারের স্ত্রী হওয়ার শখ হয়েছে খুব!” সে এগিয়ে আসে তার দিকে। এই শুনে শ্রাবণ ওমকে সাবধান করে বলে, সে যেন চুক্তি না ভাঙ্গে। সত্যিই কি এই চুক্তি আর দুজনের মাঝে দেওয়ার তৈরি করতে পারবে?

