সূর্যকে কাছে পাওয়ার জন্য এবার জুন আন্টির সাহায্য নিল মিশকা! আরও ভয়ংকর হয়ে উঠবে সে! অনুরাগের ছোয়ার পর্বে নয়া টুইস্ট

স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে দর্শকদের মতে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান এবং একমাত্র ভিলেন মিশকা অর্থাৎ অহনা দত্ত। দর্শক মহল অহনা দত্তকে খলনায়িকা হিসেবে দ্বিতীয় স্থানে রাখেন। আর প্রথম স্থানে যিনি রয়েছেন তিনি হলেন সবার প্রিয় জুন আন্টি।

টেলিভিশনের পর্দায় শুধুমাত্র পজিটিভ নয়, নেগেটিভ চরিত্রের মধ্যে দিয়েও দর্শকদের মন জয় করা যায়। আর এই নেতিবাচক চরিত্রের মধ্যে দিয়েই দর্শকমহলে নিজের জায়গা তৈরি করে নেওয়া একজন অভিনেত্রী হচ্ছেন উষসী চক্রবর্তী (Usashi Chakraborty)। এনাকে সবাই বর্তমানে জুন আন্টি নামেই বেশি চেনেন।

Sreemoyee - Watch Episode 457 - June's Open Challenge on Disney+

টেলিভিশন জগতের জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল শ্রীময়ী। আর এর মধ্য দিয়েই দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তিনি দর্শকদের এতটাই পছন্দের যে ধারাবাহিক শেষ হলেও, জুন আন্টিকে নিয়ে দর্শকদের মাঝে চর্চা এখনও তুঙ্গে। সমাজ মাধ্যমের পাতায় যখনই তিনি কোনও পোস্ট করেন তাদের লাইক কমেন্ট করতে কেউ ভোলেন না।

আচ্ছা যদি জুন আন্টি আর মিশকা মিলে যায় তাহলে কেমন হয়? তেমনই কিছু দেখা যেতে চলেছে খুব তাড়াতাড়ি। মিশকা অর্থাৎ অহনা দত্ত বর্তমানে জলসার তথা গোটা বাংলা বিনোদন জগতের একজন জাদরেল খলনায়িকা হিসেবে নিজেকে তুলে ধরেছেন। তবে তার উপরে যিনি রয়েছেন তিনি হলেন জুন আন্টি। এবার খুব তাড়াতাড়ি একসাথে দেখা যাবে তাদের।

Anurager chowa

কি মনে হয় দর্শকদের? অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে কি তবে মিশকার ক্রাইম পার্টনার হিসেবে যোগ দিতে চলেছে জুন আন্টি? না, আসলে কোন এক অনুষ্ঠানে একসাথে আড্ডায় মেতে উঠতে দেখা যায় এই দুই ভয়ংকর খলনায়িকাকে। সেই ছবি এখন ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায়। দর্শকরা বলছেন জুন আন্টির কাছ থেকে নাকি এবার শিক্ষা নিচ্ছে মিশকা। সত্যি সত্যি যদি জুন আর মিশকা মিলে যায় তাহলে রাতের ঘুম উড়ে যাবে দর্শকদের এটুকু নিঃসন্দেহে বলা যেতে পারে।

Back to top button