‘জগদ্ধাত্রী’কে অবহেলা করছে জি বাংলা! দিনের পর দিন টপার হতে পারছে না ‘জগদ্ধাত্রী’, তাই এবার চ্যানেল কর্তৃপক্ষের ওপর দোষারোপ আনল ভক্তরা

এই সপ্তাহের টিআরপি তালিকা বেরিয়েছে আজকে। আর সেই তালিকাতে বেঙ্গল টপার হয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ এবং দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’ যেটি জি বাংলায় সম্প্রচারিত হয়। জগদ্ধাত্রী ধারাবাহিকটি শুরুর প্রথম থেকেই টিআরপি তালিকাতে বেশ ভালো ফল করে আসছে। আর এই ধারাবাহিকের ভক্ত সংখ্যাও যে খুব বেশি পরিমাণ রয়েছে তা সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়।

এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা সৌম্যদীপ মুখার্জি এবং অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে। জগদ্ধাত্রীর গল্প গড়ে উঠেছে একেবারেই ডিটেকটিভ ধর্মী গল্প অনুসারে। এই ধারাবাহিকে নায়িকা জগদ্ধাত্রী এবং নায়ক স্বয়ম্ভু দুজনেই স্পেশাল ফোর্স পুলিশ অফিসার। একঘেয়ে সাংসারিক কুটকচালি দেখতে দেখতে দর্শকরা যে এই ধারাবাহিকের মাধ্যমে একেবারে অন্যরকম একটু রসদ পেয়েছিল আর তা যে তাদের মনে ধরেছে সেটা এই ধারাবাহিকের জনপ্রিয়তা দেখলেই বোঝা যায়।

কিন্তু প্রথম দিকে কয়েক সপ্তাহ টিআরপি তালিকা শীর্ষস্থান দখল করলেও তারপর থেকে আর শীর্ষস্থানে যাওয়া হচ্ছে না জগদ্ধাত্রীর। কিন্তু প্রতি সপ্তাহেই থাকছে এই ধারাবাহিকের টান টান উত্তেজনার পর্ব। তাহলে কেন শীর্ষস্থান দখল করতে পারছে না জি বাংলার এই ধারাবাহিক! জগদ্ধাত্রী ভক্তদের কিছু অংশের মত চ্যানেল কর্তৃপক্ষ কারণেই জগদ্ধাত্রী সেই পরিমাণ জনপ্রিয়তা অর্জন করতে পারছে না টিআরপি তালিকাতে। চ্যানেল কর্তৃপক্ষ প্রতি সপ্তাহে জগদ্ধাত্রীকে অবহেলা করছে। আর এই কথা টিআরপি তালিকা প্রকাশ পাওয়ার পরে আরো বেশি করে জোরালো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে।

যা নিয়ে নানা রকম মন্তব্য করতে দেখা গেছে জগদ্ধাত্রী ভক্তদের। তাদের মধ্যেই একজন লিখেছেন,”শুধুমাত্র জী এর অবহেলায় টপারশিপ হারিয়েছে জগদ্ধাত্রী … এখন ২৫ ঘণ্টা আগে এপিসোড পোষ্ট করা সত্ত্বেও টপ ২ ও চ্যানেল টপার ধরে রেখেছে !! নেক্সট উইক হয়তো গৌরী এলো জগদ্ধাত্রী কে হারিয়ে চ্যানেল টপ হতে পারে .. একটা চ্যানেল টপ টিআরপি তে সারা বাংলায় দ্বিতীয় একটি এত ভালো ধারাবাহিক এতটা অবহেলা ডিজার্ভ করে!?
কেউ আমাকে গৌরী র হেটার্স ভাববেন না !!”এই বলে তিনি চ্যানেলকে মেনশন করেছেন।

