ফুলশয্যার রাতে ম’দ্য’প রূপের ব্যবহারে চোখ খুললো গিনির! ময়ূরীর চাল বুঝে গেল সে!

বাংলা (Zee Bangla) চ্যানেলের অন্যতম একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। টিআরপিতে তেমন ভালো ফল করতে না পারলেও দর্শকদের চর্চায় সবসময় থাকে এই ধারাবাহিক।
রূপের সাথে বিয়েটা করে মহা ভুল করেছে গিনি। এইবারে সেই কথা নিজেই বুঝতে পারছে সে। মেঘ বলেছিল রুপ ছেলেটা ভালো নয়। কিন্তু গিনি তার একটা কথাও শোনেনি। গিনি আর রুপঙ্করের সম্পর্কের কথা জানতে পেরেই সবার প্রথমে গিনিকে সাবধান করেছিল। তখন মেঘের গায়ে অব্দি হাত তুলতে গেছিল গিনি।
এখন আর কিছু করার নেই কারণ বিয়ে হয়ে গিয়েছে। নিজের জীবনের সঙ্গে একটা খারাপ মানুষকে জড়িয়ে ফেলেছে সে। বিয়ের পর সে হারে হারে টের পাচ্ছে রূপ আসলে কেমন মানুষ। বিয়ের পরের দিন গোটা রাত বাড়ি মুখো হয়নি সে। বাড়ি ফিরে মাতলামো শুরু করে রূপ আর সবার সামনে সে বলে জোর করে বিয়ে করতে হয়েছে তাকে। গিনির মতো একটা আনস্মার্ট মেয়েকে বিয়ে করার কোনরকম ইচ্ছা ছিল না তার।
অন্যদিকে গিনির শাশুড়ি মাও বিশেষ ভালো লোক নন। এতদিনে গিনি খুব ভালো করেই বুঝে গেছে, রূপ যাই করুক না কেন তার শাশুড়ি মা গিনি কে এসেই চুপ থাকতে বলবে। তার মিষ্টি কথার পেছনে যে হুমকি লুকিয়ে আছে সেটা খুব ভালো করেই বোঝে গিনি। বিয়ের পর থেকে এক মুহূর্ত ভালো থাকতে পারেনি সে। তাই পরবর্তী জীবনটাও যে সুখকর হবেনা সেটা বলাই বাহুল্য।
সম্প্রতি প্রকাশ পেলেও ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও। এখানে দেখা গিয়েছে, হাতে পায়ে ধরে গিনিকে সামলায় রূপ। কারণ সে চায়নি গিনির শ্বশুরবাড়ির কারোর সামনে এসব জানাজানি হোক। ফুলশয্যার রাতে নিজের মূর্তি ধারণ করে সে। আবারো সেই মদ খেয়ে এসে গিনিকে বলে, তাকে কখনো বিয়ে করতে চায়নি রূপ। বাবার টাকা পাওয়ার জন্য সে এমন কাজ করেছে। তখন যিনি বলে, “তোমার এই চেহারাটা কতোটা নোংরা আমি এতদিনে বুঝলাম।”
View this post on Instagram

