বেঙ্গল টপারে স্টার জলসা থাকলেও গোটা তালিকা জুড়ে জয়জয়কার জি বাংলার! তাই টিআরপি তালিকা দেখে বেজায় খুশি জি বাংলার ভক্তরা

আজ বাংলা টেলিভিশনের টিআরপি তালিকার ফল প্রকাশ হলো, যেটি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে প্রকাশ পায়। এই তালিকার মাধ্যমেই বোঝা যায় যে কোন ধারাবাহিক সারা সপ্তাহ ধরে বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করে এসেছে বা কোন চ্যানেলের ধারাবাহিকগুলি দর্শকদের কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে উঠেছে। এই সপ্তাহের টিআরপি তালিকা দেখেও বোঝা গেছে যে কোন চ্যানেল গোটা সপ্তাহ ধরে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করে রেখেছে।
এই সপ্তাহে টিআরপি তালিকায় ‘অনুরাগের ছোঁয়া’ টপ করলেও গোটা তালিকায় কিন্তু জি বাংলার ধারাবাহিক গুলোই স্লট লিড করে এসেছে। যা দেখে বলা যেতেই পারে বেঙ্গল টপার জলসা হলেও টিআরপি তালিকা তে রাজ রয়েছে জি বাংলার। এই দেখে জি বাংলার ভক্তরা রীতিমতো আনন্দিত হয়ে গেছে। নতুন বছর পরার সাথে সাথেই টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করে রয়েছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’।
আর তারপরেই রয়েছে জি বাংলা। জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকটি বহুদিন ধরে টিআরপি তালিকায় ভালো ফল করে আসছে। শুরুর প্রথম থেকেই সে রয়েছে টিআরপি তালিকার প্রথম পাঁচেই। তবে এই সপ্তাহে দ্বিতীয় স্থানের পরে প্রথম পাঁচের প্রত্যেকটি স্থানে রয়েছে জি বাংলার ধারাবাহিক। তৃতীয় স্থানে রয়েছে ‘গৌরী এলো’। জি বাংলার এই ধারাবাহিকটি আধ্যাত্মিক গল্প নিয়ে গড়ে উঠেছে, যা দর্শকদের কাছে বহুদিন ধরে জনপ্রিয়তা অর্জন করে রয়েছে।
চতুর্থ স্থানে রয়েছে ‘খেলনা বাড়ি’। জি বাংলার এই ধারাবাহিক শুরুর প্রথম দিকে অত ভালো ফল না করতে পারলেও আস্তে আস্তে টিআরপি তালিকায় নিজের স্থান করে নিয়েছে। ইন্দ্র মিতুলের জুটির সাথে তাদের ছোট্ট মেয়ে গুগলির গল্প যে দর্শকদের বেশ মন ছুঁয়েছে তা টিআরপি তালিকা দেখলেই বোঝা যায়।
পঞ্চম স্থানেও রয়েছে জি বাংলার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। এই ধারাবাহিকটি টিভির পর্দায় বেশি দিন শুরু না হলেও বাস্তবের সঙ্গে মিল পেয়ে দর্শকরা এই ধারাবাহিককে বেশ জনপ্রিয়তা দিচ্ছে। পর্না, সৃজন এবং সৃজনের মা তার সঙ্গে তাদের যৌথ পরিবার এই গল্প যে দর্শকরা গ্রহণ করেছে তা টিআরপি তালিকা দেখলে বোঝা যাচ্ছে। এরপরেও গোটা টিআরপি তালিকা দেখলে বোঝা যাবে যে জি বাংলার একাধিক ধারাবাহিকের জয়জয়কার রয়েছে এই সপ্তাহের তালিকাতে।
( এই সপ্তাহের বাংলার সেরা ৫ )
১ম •• অনুরাগে ছোঁয়া ৯.২
২য় •• জগদ্ধাত্রী ৮.৭
৩য় •• গৌরী এলো ৮.৪
৪র্থ •• খেলনা বাড়ি ৮.৩
৫ম •• নিম ফুলের মধু ৭.৮

