মিশকার পথেই মিশকাকে মাত দিল দীপা! টাকার লোভ দেখিয়ে ডাক্তারের মুখ খোলালো দীপা

স্টার জলসার (Star Jalsha) টপার সিরিয়াল হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ধারাবাহিকটি চ্যানেলকে ভালো টিআরপি এনে দিয়েছে। বহুদিন পর সূর্য (Surjyo) ও দীপাকে (Deepa) একসঙ্গে দেখে গল্পের প্রতি আরও আগ্রহ বেড়েছে দর্শকদের। পাশাপাশি ধারাবাহিকের টিআরপিও বেড়েছে। প্রথমদিন থেকেই টিআরপি লিস্টে প্রথম স্থান দখল করে থেকেছে ‘অনুরাগের ছোঁয়া’। এতদিন মিশকার (Mishka) কথায় সূর্য ভেবে এসেছিল সোনা-রূপা কবির ও দীপার সন্তান।
সকলের আড়ালে নিজের ডিএনএ টেস্ট করে সূর্য জানতে পেরেছে সোনা (Sona) ও রূপা (Rupa) তারই সন্তান। যা দেখে সূর্য নিজের ভুল বুঝতে পারে। সে দীপার কাছে বারংবার ক্ষমা চায়। আবার নতুন ভাবে স্ত্রী ও সন্তানদের নিয়ে জীবন শুরু করতে চায় সূর্য। তবে দীপা প্রথমে সূর্যকে ক্ষমা করতে পারেনি। পরে সন্তানদের খুশির কথা ভেবে আবারও নতুন ভাবে সূর্যের সাথে জীবন শুরু করে দীপা।
দীপা আসার খুশিতে সেনগুপ্ত বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়। সকলে সেই অনুষ্ঠানে আনন্দে মেতে ওঠে। মিডিয়াকেও ডাকা হয় সেখানে। হল ভর্তি সকলের সামনে সূর্য দীপাকে আবার নিজের স্ত্রীর সম্মান দেয়। এরমাঝেই মিশকা সেই অনুষ্ঠানে এসে সকলের আনন্দ মাটি করে দেয়। মিশকা মিডিয়ার সামনে দাবি করে, সে সূর্যের সন্তানের মা হতে চলেছে।
দীপা যদিও মিশকার কথা বিশ্বাস করেনি। দীপা আগেই জানে যে মিশকা সব পারে। তবে দীপা এটা বুঝে উঠতে পারছিল না কিভাবে মিশকা প্রেগনেন্ট হল। সূর্য মিশকাকে তার বন্ধু ভেবে এসেছে সর্বদা। তাই মিশকার কথায় সূর্যও হতবাক। দীপা এবার মিশকার চক্রান্ত হাতে নাতে ধরতে সেই ডাক্তারকে খুঁজে বের করে। দীপা সূর্যের সাথে সেই ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে প্রথমে ভয় দেখায়।
View this post on Instagram
মিশকার আসল সত্যি বের করার চেষ্টা করে দীপা। ডাক্তার ভয় পেয়ে গেলেও দীপার কথাতেও সে সত্যি বলতে রাজি হয় না। এরপর দীপা চালাকি করে ডাক্তারকে টাকার লোভ দেখায়। আর সেই লোভে পড়ে ডাক্তার মিশকার সকল চক্রান্তের কথা সূর্যের সামনে বলে দেয়। মিশকা যে বৈধ ভাবে প্রেগনেন্ট হয়নি, আসলে এর পেছনে যে অন্য রহস্য লুকিয়ে, সে সবকিছু ডাক্তার বলে দেয়। এভাবেই হয়তো দীপা মিশকার সকল চক্রান্ত ফাঁস করবে।

