‘জগদ্ধাত্রী’তে আসছে নয়া মোড়! জগদ্ধাত্রীর কোল আলো করে আসছে তাদের সন্তান!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। সিরিয়ালটি টিআরপিতে খুব ভালো স্কোর করে সর্বদাই। ধারাবাহিকের গল্পে রয়েছে এক অন্যরকম ধাঁচ। একদিকে জগদ্ধাত্রী সংসারের সমস্তকিছু সামলায়, অন্যদিকে জ্যাস (Jyas) রূপে দুষ্টের দমন করে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছে জগদ্ধাত্রী। নায়িকার এই অন্যরকম চরিত্র বেশ পছন্দ হয়েছে দর্শকদের।
কিছুদিন আগেই জগদ্ধাত্রী সামনে এনেছে যে স্বয়ম্ভু (Swyambhu) রাজনাথের (Rajnath) প্রথম পক্ষের স্ত্রীর সন্তান। যা শুনে মাথায় হাত উৎসব (Utsav) ও মেহেন্দির (Mehendi)। এতদিন একাই সকল সম্পত্তি নিজের করবে ভেবে বসে ছিল উৎসব। এবার স্বয়ম্ভু এসে যেতে তাদের মনে সম্পত্তি হারানোর ভয় ঢুকেছে। স্বয়ম্ভু ও জগদ্ধাত্রীকে সরানোর জন্য তারা তাই একের পর এক ফাঁদ পেতে চলেছে।

জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে যদিও সর্বদা রক্ষা করে। তবে উৎসবের জন্য জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর মধ্যেও সমস্যা দেখা গিয়েছিল। সেসকল অভিমান দূর করে আবারও জগদ্ধাত্রীকে কাছে টেনে নিয়েছে স্বয়ম্ভু। জগদ্ধাত্রী যেহেতু যেকোনও বিপদে ঝাঁপিয়ে পড়ে, তাই স্বয়ম্ভু তাকে হারানোর ভয়ে থাকে। এবারেও জগদ্ধাত্রীকে যখন গুন্ডারা মারার চেষ্টা করে স্বয়ম্ভু কিছুক্ষনের জন্য জগদ্ধাত্রীকে হারিয়ে ফেলার আতঙ্কে থাকে।

জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু একে অপরের সর্বদা ঢাল হয়ে থাকে। তারা দুজনেই দুজনকে সর্বদা বিপদ থেকে রক্ষা করে। তবে এই হারানোর ভয় যত স্বয়ম্ভুর মনে জাগে ততই যেন জগদ্ধাত্রীর উপর তার ভালোবাসা বাড়ে। জগদ্ধাত্রীকে সে একবারের জন্যও দূরে করতে চায় না। এবার স্বয়ম্ভু তার সংসার জীবনের আরেকটা স্টেপ এগোতে চায়। সে চায় তাদের সন্তান এবার পৃথিবীতে আসুক।

জগদ্ধাত্রীর কাছে সন্তানের আবদার করে স্বয়ম্ভু। জগদ্ধাত্রীও তাতে অমত জানায় না। এবার হয়তো গল্পে আরও এক ছোট্ট অতিথির এন্ট্রি হতে চলেছে। সকল সমস্যার মধ্যেই তাদের রোম্যান্স বেশ জমে উঠেছে। দর্শকরাও তাদের ছোট্ট ছোট্ট মুহূর্তকে বেশ উপভোগ করছে। এবার ছোট্ট অতিথি গল্পে কোন ট্যুইস্ট নিয়ে আসবে, আদোও লেখক কি ভেবে রেখেছে, তার অপেক্ষাতেই দর্শক।
View this post on Instagram

