‘মেঘ তুমি ঠিক, রূপ একজন লম্পট’ নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলো গিনি! কি করবে মেঘ?

জি বাংলা(Zee Bangla) চ্যানেলের অন্যতম একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। টিআরপিতে তেমন ভালো ফল করতে না পারলেও দর্শকদের চর্চায় সবসময় থাকে এই ধারাবাহিক। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। বর্তমানে বেশ জমে উঠেছে এই ধারাবাহিকের গল্প।
বিয়েটা করে মহা বিপদে পড়ল গিনি। গিনি আর রুপঙ্করের সম্পর্কের কথা জানতে পেরেই মেঘ সবার প্রথমে তাকে সাবধান করেছিল। মেঘ বলেছিল রুপ ছেলেটা ভালো নয় সে একটা লম্পট। কিন্তু গিনি তখন মেঘের একটা কথাকেও পাত্তা দেয়নি।
বিয়ের পর যিনি হারে হারে টের পাচ্ছে রূপ আসলে কেমন। বিয়ের পরের দিন গোটা রাত বাড়ি ফেরেনি সে। গিনির একটা কল রিসিভ করার প্রয়োজন মনে করেনি রূপ। পরের দিন বাড়ি ফিরে মাতলামো শুরু করেছিল রূপ। সবার সামনে সে বলে জোর করে বিয়ে করতে হয়েছে তাকে। গিনির মতো একটা আনস্মার্ট মেয়েকে বিয়ে করার কোনরকম ইচ্ছা ছিল না তার।
আরো পড়ুন: জানা গেল রোহন ভট্টাচার্যের আসন্ন ধারাবাহিকের নাম, অবশেষে কোন ধারাবাহিকের বিদায় ঘন্টা বাজলো!
প্রায় সকল আত্মীয়-স্বজন রুপকে খারাপ চরিত্রের মানুষ বলেই প্রতিনিয়ত চিহ্নিত করতে থাকে। এইসব শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারে না গিনি। অন্যদিকে রূপের মাও আর এক জঘন্য মানুষ যে নিজের ছেলের সমস্ত ভুলকে আচলের তলায় ঢেকে পরের বাড়ির মেয়েকে তার কষ্টগুলোকে নিজের মধ্যে চেপে রাখতে বলে। বাড়ির কারো সঙ্গে সে কথা বলছে কিনা কাউকে কিছু জানাচ্ছে কিনা সেই নিয়ে রীতিমতো গিনির প্রাইভেসিতে হস্তক্ষেপ করে।
আগামী পর্ব গুলিতে দেখা যাবে ভাত কাপড়ের দিন রূপ যেভাবে গিনির সঙ্গে খারাপ ব্যবহার করে তারপরে গিনি আর চুপ থাকতে পারেনি সে সোজা ফোন করে মেঘকে। নিজের করা সমস্ত ভুল মেঘের কাছে স্বীকার করে সে। মেঘ তাকে বলে সে অনেক চেষ্টা করেছিল গিনিকে বাঁচানোর কিন্তু এখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। যদি সত্যিই এমন কিছু হয় কেমন লাগবে দর্শকদের?

