এখানেই পুঁতে রেখে দেব, মিথ্যে কুৎসা রটালে সবার সামনে উৎসবকে হুমকি জগদ্ধাত্রীর! প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

এই মুহূর্তে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক (Ankita Mullick)। একদম শুরুর দিন থেকেই চ্যানেলের প্রত্যেকটি ধারাবাহিককে টেক্কা দিচ্ছে।

এ দিনের পর্বে দেখা যায় মেহেন্দি আর উৎসব মিলে জগদ্ধাত্রীকে বিপদে ফেলার জন্য উৎসব আর জগদ্ধাত্রীর পুরনো সম্পর্ককে টেনে এনে বানিয়ে বানিয়ে অনেক মিথ্যা কথা বলল বৈদেহিকে। উৎসব তার মাকে বলে জগদ্ধাত্রী তার প্রাক্তন প্রেমিকা। জগদ্ধাত্রী চেয়েছিল উৎসব জানো শুধু তাকেই বিয়ে করে। এমনটা না করায় প্রতিশোধ নিতে এই বাড়িতে এসে উঠেছে জগদ্ধাত্রী।

এই শুনে ভীষণ রেগে যায় বৈদেহিকে। সে বলে তার ছেলের যে এত বড় সর্বনাশ করতে চেয়েছে তাকে কিছুতেই ছেড়ে দেবে না সে। এই সব কিছু জগদ্ধাত্রির প্ল্যান! এটা ভেবেই রাগে জ্বলে যায় বৈদেহি। জগদ্ধাত্রী অনেকবার তার শাশুড়ি মাকে আসল সত্যিটা বোঝানোর চেষ্টা করে কিন্তু ছেলের স্নেহে অন্ধ হয়ে কোন কথাই কানে ঢোকে না তার।

উপর থেকে সবটাই শুনতে পায় স্বয়ম্ভু। এবার শেষ সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে, আর পাশে এসে দাঁড়ায় জগদ্ধাত্রী। সে জগদ্ধাত্রীকে বলে তার নামে যে এত খারাপ খারাপ কথা বলছে তাকে যেন কখনো না ছাড়ে সে। স্বয়ম্ভু পাশে এসে দাঁড়ানোই জগদ্ধাত্রী উৎসবের দিকে এগিয়ে যায় এবং কিল চড় ঘুসি মারতে থাকে উৎসবকে। জগদ্ধাত্রী বলে একটা মেয়ের নামে যে কলঙ্ক ছেটায় তাকে জগদ্ধাত্রী কখনো ক্ষমা করে না।

ভীষণ রেগে গিয়ে কৌশিকীর ঘরে চলে যায় বৈদেহি। সেখানে গিয়ে উৎসবের বলা কথাগুলো কৌশিকীকে বলে সে। কিন্তু তাতে বিশেষ লাভ হয় না। কৌশিকী সম্পূর্ণভাবে জগদ্ধাত্রীকেই সমর্থন করে। সবাই ঘর থেকে চলে গেলে জগদ্ধাত্রী খুব কান্নাকাটি করতে থাকে আর কৌশিকী জগধাত্রীর পাশে এসে দাঁড়ায় তাকে বোঝায় যে মিথ্যা বলে কলঙ্কটা তারই লাগে।

