“তুই তৈরী থাকলে আমি তৈরী হয়ে যাবো”! শিমুলকে নিয়ে শতদ্রুর ভবিষ্যৎ পরিকল্পনা, গল্পে আসছে অন্য মোড়!

এই মুহূর্তে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। প্রকৃত পক্ষে সমাজের বাস্তব দিকগুলি তুলে ধরেছে এই মেগা।

বর্তমানে শিমুলের বিপক্ষ থেকে শিমুলের পক্ষে চলে এসেছে তার শাশুড়িমা মধুবালা। দর্শকরা দেখেছেন কিভাবে পরাগ পলাশের সামনে দাঁড়িয়ে তাদের কথার চরম বিরোধিতা করেছেন তিনি। এই ঘটনাটা ঘটার পর এই ধারাবাহিকটি দর্শকদের পছন্দের তালিকার সেরা জায়গাটা দখল করে নিয়েছে।

এই দিনের পর্বে দেখা যায় শতদ্রুর বোনের বিয়েতে পৌঁছে গিয়েছে শিমুল। পুরনো বন্ধুদের সঙ্গে আবারো দেখা হয়েছে তার। কিন্তু সবাই ব্যস্ত শিমুলকে এটা বোঝাতে যে ওই বাড়িতে না থেকে শিমুল যেন ওখান থেকে বেরিয়ে আসে। তারা শিমুলকে বলে শিমুল যদি ভালো না থাকে তাহলে তার বন্ধুরা ভালো থাকতে পারছে না।

আরো পড়ুন:মিশকা ও ডাক্তারের টাকা লেনদেনের ভিডিও করে নিল দীপা! এবার দীপাই মিশকার আসল চেহারা ফাঁস করবে

শিমুল তাদেরকে বোঝায় বিয়ে হয়ে যাওয়ার পর একটা মেয়ের সাথে একটা অবিবাহিত মেয়ের জীবন এভাবে মেলানো যায় না। এরপর শতদ্রু শিমুলের সাথে একটু আলাদা করে কথা বলতে চায়। অনেক কথাবার্তার মাঝে শতদ্রু শিমুলকে এমন কিছু বলে বসে, যা শুনলে অবাক হবেন দর্শক মহল।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে শতদ্রু শিমুলকে বলছে, শতদ্রু সব সময় তৈরি থাকবে। যেদিনই শিমুল সব ছেড়ে বেরিয়ে আসবে, সেদিনকেই তাকে আপন করে নেবে সে। এই কথার তীব্র ধিক্কার জানাই শিমুল। সে বলে শিমুল এতটাও লোভী নয়। কিছু না করতে পেরে পরাগ নিজের মায়ের কাছে হম্বিতম্বি করতে থাকে আর শিমুলকে নিয়ে একগাদা খারাপ খারাপ কথা বলতে থাকে। সেটাও বলে যে সে আর কখনো শিমুলকে মেনে নেবে না।

Back to top button