দারুন প্রমো! অবশেষে শাশুড়ির বন্ধু হলো শিমুল! সুচরিতাদের সাথে এবার শাশুড়ি বউয়ের হবে ঘুড়ির লড়াই
ঘুড়ির প্রতিযোগিতায় শিমুলকে হারালো মধুবালা! নিজের চোখে এই দৃশ্য দেখে বিশ্বাস করতে পারছে না দর্শক মহল

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। এই ধারাবাহিকটি প্রধানত নারী কেন্দ্রিক। প্রকৃত পক্ষে সমাজের বাস্তব দিকগুলি তুলে ধরেছে এই মেগা।
এ দিনের পর্বে দেখা যায় সেজেগুজে পুতুল আর শিমুল এসে শাশুড়ি মাকে বলে তারা নেমন্তন্ন রক্ষা করতে যাচ্ছে। এই দেখে প্রচণ্ড রেগে যায় পরাগ। এরপর শিমুলের নামে আবারো নোংরা নোংরা মন্তব্য করে সে। পরাগের সাথে গলা মেলায় পলাশ। পরাগ বলে শিমুলের কোথাও যাওয়া চলবে না। কিন্তু শিমুলও নাছোড় বান্দা।
বিয়ের বাড়ি যাওয়া নিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে পরাগ। পুতুলকে ধাক্কা মেরে অব্দি ফেলে দিতে চায় সে। এরপর পরাগ শিমুলের আঁচল টেনে ধরে আর বলে, শিমুল যদি আর বাড়াবাড়ি করে তাহলে সেই লাঠিটা আনতে বাধ্য হবে। এইবার জোর গলায় শিমুলের পাশে এসে দাঁড়ায় তার শাশুড়ি মা। মধুবালা বলে, “বৌমা কিছু করেনি, যা করেছো সব তোমরা করেছো। তিলকে তাল করেছো তোমরা। আর কখনো বউ পেটানোর কথা আমার সামনে বলবে না। তাহলে আমি নিজে পাড়া-প্রতিবেশীদের জড়ো করব। বউয়ের গায়ে হাত তোলা তোমাদের বংশের ধারা। তবে আমার সামনে এসব চলবে না।”
আরো পড়ুন: ‘ও তুমি তাহলে এই চাল চেলেছো!’ মিশকার পর্দা ফাঁস করতে এবার গোপনে ফাঁদ পাতলো দীপা
এরপর শিমুলকে বিয়ের বাড়ি যাওয়ার জন্য সম্পূর্ণ সমর্থন করেন তিনি। শিমুলের শাশুড়ি মায়ের ভিতরকার ভালো মানুষটা জেগে ওঠায় ভীষণ খুশি দর্শক মহল। তবে এইবার দর্শকদের জন্য আসতে চলেছে আরও অনেক বড় একটি চমক।
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে যেখানে দেখা গিয়েছে, সবাই মিলে একসঙ্গে ছাদে ঘুড়ি ওড়াচ্ছে শিমুল ও তার প্রতিবেশী বন্ধুরা। এমন সময় উপরে উঠে আসে মধুবালা আর বলে, “বাড়িটাকে তো বাজার করে ছেড়েছ।” এরপর একটা ঘুড়ি বের করে বাকি বউদের সাথে ঘুড়ি ওড়াতে শুরু করে। আর বলে ওঠে ভোকাট্টা। এই দেখে শাশুড়ি মাকে জড়িয়ে ধরে শিমুল বলে “তুমি এত ভালো ঘুড়ি ওড়াতে পারো মা?” এমন কথা শুনে মধুবালা বলে শাশুড়িকে তুমি বলেছ এবার থেকে কিন্তু তুমি বলেই ডাকতে হবে। আনন্দে ভরে যায় বিপাশা সুচরিতাদের মন।

