‘ও তুমি তাহলে এই চাল চেলেছো!’ মিশকার পর্দা ফাঁস করতে এবার গোপনে ফাঁদ পাতলো দীপা

বর্তমানে স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে দর্শকদের মতে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান এবং একমাত্র ভিলেন মিশকা অর্থাৎ অহনা দত্ত। বর্তমানে সূর্য দীপার মাথায় ফের সর্বনাশের ছায়া। মিশকার চক্রান্তের শিকার এবার সূর্য।

এদিনের পর্বে দেখা যায় প্রেগনেন্সি রিপোর্ট নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় মিশকা, প্রেসের সামনে তুলে ধরে সেই রিপোর্ট। মিশকার এই নোংরামি দেখি অবাক হয়ে যায় সেনগুপ্ত পরিবার। এসব সহ্য করতে না পেরে রিভলবার নিয়ে তাকে গুলি করতে ছুটে আসে লাবণ্য। কোন রকমে বাড়ির সবাই আটকায় তাকে।

কেউ সূর্যের এই ভুল ক্ষমা করতে পারেনা। যেখানে সবাই সূর্যকে অবিশ্বাস করছে সেখানে দীপা, কেন তার পাশে রয়েছে? এই প্রশ্ন জিজ্ঞাসা করায় দীপা সূর্যকে বলে সে জানে তার ডাক্তারবাবু এমন কাজ কখনো করতে পারে না। কেবল দায়িত্ব ও কর্তব্যের খাতিরে নয় বিশ্বাসের খাতিরে সে তার পাশে আছে।

সোনা রুপাও এই ঘটনার জেরে পরোক্ষভাবে প্রভাবিত হয়। সবাই সূর্যের নামে খারাপ কথা বলছে শুনে ভেঙে শুরু করে তারা। সবাই সূর্যের দিকে আঙুল তোলে। এতদিন তাকে অনেক বড় বারণ করার পরেও একটা বিশ্বাস ঘাতককে বিশ্বাস করেছে সে এর জন্য শাস্তি পাচ্ছে সূর্য, গোটা পরিবার মুখ ফিরিয়ে নেয় সূর্যের দিক থেকে। তখন দীপা বলে খুব তাড়াতাড়ি মিশকার সমস্ত ভন্ডামি ফাঁস করবে সে।

আরও পড়ুনঃ অশনি সংকেত! ফের নতুন ধারাবাহিকে ফিরছে “জুন আন্টি”, এবার কার ঘরে আগুন জ্বালাতে দেখা যাবে?

দীপা ঠিক করে প্রেসক্রিপশনে যে ডাক্তারের নাম ছিল তার কাছেই যাবে সে। একটু সময় নষ্ট না করে পরের দিন সেখানে চলে যায় সূর্য আর দীপা। তাদের আসার আগেই সেখানে পৌঁছে গিয়েছিল মিশকা। সে জানতো না সূর্য দীপাও আসছে সেই চেম্বারে। এরপর মিশকা সেই ডাক্তারকে অনেকগুলো টাকা দিয়ে মুখ বন্ধ রাখার কথা বলে আর এই সমস্ত ঘটনাই দেখে ফেলে সূর্য আর দীপা আর সাথে সাথে সবকিছুর ভিডিও করে নেয়। দীপা বলে এইবার মিশকার সমস্ত খেলা শেষ। যদি সত্যিই এমন হয় তাহলে কেমন লাগবে দর্শকদের?

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Back to top button