খড়ি এবং ইশার যুগলবন্দী আরো বেশি সুন্দর করে দিয়েছে গাঁটছড়াকে! দুটি ভিন্ন চরিত্রকে এত সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য প্রোডাকশন হাউসের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

বাংলা টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল স্টার জলসার ‘গাঁটছড়া’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেতা গৌরব চ্যাটার্জী এবং অভিনেত্রী সোলাঙ্কি রায়কে।। ধারাবাহিকের গল্প যেভাবে শুরু হয়েছিল এখন তা পুরোপুরি ভিন্ন রূপ ধারণ করেছে। তবে মাঝে দর্শকদের কাছে জনপ্রিয়তা হারিয়ে ফেললেও আবার একবার টানটান উত্তেজনার পর্ব দেখিয়ে দারুন ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এই ধারাবাহিক।

Gaatchora - Watch Episode 56 - Khori Performs Saraswati Puja on Disney+ Hotstar
প্রথম থেকেই খড়ির চরিত্রটি দর্শকের কাছে দারুন পছন্দের স্পষ্টবাদী সকলকে নিয়ে সুন্দর করে চলার ক্ষমতা রাখত সে। বাঙালিয়ানা বা বাঙালি আভিজাত্য এই সবকিছুকে খড়ির মধ্যে থেকে খুব সুন্দর করে ফুটিয়ে এনেছিল ধারাবাহিক কর্তৃপক্ষ। যা দেখে মুগ্ধ হয়ে যেত দর্শকরা কিন্তু বর্তমানে সেই খড়ি চরিত্রটি অনেকটাই পাল্টে গেছে এখন সে নিজে জানেই না যে সে খড়ি। কিন্তু ঈশা চরিত্রটা ও দিনে দিনে দর্শকের খুব পছন্দের হয়ে উঠেছে।

Bengali television
তাই খড়ি এবং ঈশার চরিত্রটিকে প্রশংসা করে এক নেটিজেন লিখেছেন,”Acropoliis Production খুব ভালো look set করেছে এটা বলতেই হবে। আমি বহুবার বলেছি যে খড়ি আমাদের বাঙালিয়ানা কে represent করে! লেখিকা আমাদের বাঙলী সত্তা কে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চান আর এটাই তার সবচেয়ে বড় উদ্দেশ্য! তবে আমরা বাঙালিরা যে কোনো অংশে পিছিয়ে নেই সেটাই খড়ির মাধ্যমে represent হচ্ছে!!

Watch Gaatchora Full Episode 280 Online in HD on Hotstar CA
খড়ি কে ঈশা হিসেবে ফিরে পাওয়ার পর আমরা কিন্তু দেখেছি যে ঈশা আধুনিক হয়ে ফিরেছে! তার modern dress up, ইংরেজি বলার দক্ষতা! কথা বলার মধ্যে smartness যেটা খড়ির মধ্যে missing ছিল কিন্তু ঈশার মধ্যে এসেছে!! ঈশা ই যে খড়ি সেটা আমরা সবাই জানি এমনকি ঈশা ও জানতে পড়েছে স্মৃতি ফিরে না পেলেও!

May be a close-up of 1 person, standing and text that says "ते পর্বে পর্বে"
ভালো করে খেয়াল করে দেখবে খড়ির স্মৃতি ফিরে পাওয়ার আগে খড়ির যেই লুক টা ছিল আর এখন যেই লুক টা আছে তার মধ্যে similarity আছে ঠিকই কিন্তু পুরোপুরি নয়! ঈশা খড়ির হয়ে গেলেও তার মধ্যে কিন্তু শুধু খড়ি নয় ঈশারূপী খড়ি কে দেখা যাচ্ছে! একদিকে খড়ির মতন শাড়ি গহনা আর অন্যদিকে ঈশার মতন কথা বলার smartness, hairstyle এগুলোর মধ্যে Changes এসেছে! এক কথায় খড়ি আমাদের বাংলা কে represent করছে আর অন্যদিকে বাংলা তথা বাঙালি জাতি যে কোনো অংশেই পিছিয়ে নেই সেটা ঈশার মাধ্যমে represnt করছে লেখিকা! লেখিকা কে অনেক ধন্যবাদ বাঙালীসত্ত্বা কে এত সুন্দরভাবে সবার সামনে আনার জন্য।”

Back to top button