নতুন শুরু! পুরনো সবকিছুকে ভুলে ফের মেঘের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল নীল!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলের অন্যতম একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। টিআরপিতে তেমন ভালো ফল করতে না পারলেও দর্শকদের চর্চায় সবসময় থাকে এই ধারাবাহিক। এই সিরিয়ালে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। বর্তমানে বেশ জমে উঠেছে এই ধারাবাহিকের গল্প।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী বিয়ে হয়ে গেছে গিনির। আর সেই বিয়েতে ময়ূরী ইচ্ছে করে মেঘকে একরাশ অপমান অসম্মানের মধ্যে ঠেলে দেয়। সেই মুহূর্তে মেঘের সাথে চরম খারাপ ব্যবহার করলেও পরবর্তীতে নীল তার ভুল বুঝতে পারে।

নিজের শ্বশুর বাড়িতে গিয়ে গিনির মনে ধীরে ধীরে রূপকে নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হতে থাকে। যে রূপকে সে দেখে এসেছে সেই রূপকে আজ বড় বেশি অচেনা মনে হতে থাকে তার। কিন্তু প্রত্যেকবার রুপের মা শালিনী দেবের সমস্ত দোষ গিনির কাছ থেকে আড়াল করতে থাকে।
আরো পড়ুন:গিন্নির সামনেই মদ খেয়ে মাতলামি রূপের! ‘আমি বিয়ে করতে চাইনি’ বলেই দিল সে!
অন্যদিকে দেখা যায় নীলের লইয়ার ডিভোর্সের ফাইনাল ডেট নীল এবং মেঘ দুজনকেই জানিয়ে দেয়। নীল এবং মেঘের মাঝে এখন আটকে রয়েছে একটা ছোট্ট সই। সেটা হয়ে গেলেই তারা চিরকালের জন্য আলাদা হয়ে যাবে। কষ্ট হয় মেঘের। সে তার বাবাকে জড়িয়ে ধরে বলে তাকে যেন দুর্বল না হতে দেয় অনিন্দ্য। মুখে কিছু না কষ্ট পেতে থাকেন নীল।

সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে যেখানে দেখা গিয়েছে, নীল মেঘকে বলছে সবকিছু ভুলে আরো একবার কি এক হওয়া যায় না? মেঘ তার উত্তরে জানায় যে নীলের মা তাকে আর মেনে নেবেন না। তখন নীল বলে সে আর কখনো মেঘকে ভুল বুঝবে না এবং সব সময় তার পাশে থাকবে। এরপর মেঘের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় নীল। কিন্তু এসব তো মোটেই মেনে নেবে না ময়ূরী। মেঘের জীবনকে তছনছ করতে আবার কোন নতুন চাল চলবে সে?

