বুকে জাপটে ধরে জগদ্ধাত্রীকে কাছে টেনে নিলো স্বয়ম্ভু! এই রোমান্টিক দৃশ্যের সাক্ষী থাকুন আপনারাও

বর্তমান সময়ে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। একদম শুরুর দিন থেকেই চ্যানেলের প্রত্যেকটি ধারাবাহিককে টেক্কা দিচ্ছে। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক।
এ দিনের পর্বে দেখা যায় কেস সল্ভ করে সেখান থেকে বেরোনোর সময় কার্তিকের মুখোমুখি হয় জগদ্ধাত্রী। এরপর সে কার্তিককে ভালো-মন্দ অনেক কথাই শোনায় তাকে কাপুরুষ বলে। কার্তিক জগদ্ধাত্রীর কথায় নিজের ভুল বুঝতে পারে এবং সাক্ষী দিতে রাজি হয়ে যায় এই দেখে খুব খুশি হয় জগদ্ধাত্রী।
অন্যদিকে শ্বশুরবাড়ির লোকজন আসবে বলে নিজের হাতে সব রান্না করে কৌশিকী মুখার্জি। সেই সময় আসে জগদ্ধাত্রী। সে এসেই কালবোস মামার পাঠানো একটি ধাধার সমাধান করে দেওয়ার কথা বলে কৌশিকীকে। অনেক বলার পর রাজি হয়ে যায় কৌশিকী। হাতের কাজ ফেলে মন দিয়ে শোনে জগদ্ধাত্রী কথা। জগদ্ধাত্রী ধাঁধাটা বললে বেশ চিন্তায় পড়ে যায় কৌশিকী।
অন্যদিকে উৎসবের ফোনে একটা ফোন আসে। সেটা রিসিভ করতে উৎসব বুঝতে পারে ফোন করেছে তুষার তলা পাত্র। জগদ্ধাত্রীকে মারতে অসফল হয় মেনন আর সেই নিয়ে উৎসবকে ফোন করে তুষার তলা পাত্র। এরপর জগদ্ধাত্রির নাম মরার আফসোস করতে থাকে তার কাছে। আবার নতুন কোন প্ল্যান বানাতে হবে এমনটাই দাবি তাদের। আবার কোন নতুন ঝড়ের সম্মুখীন হতে চলেছে জগদ্ধাত্রী?
আরও পড়ুনঃ ‘টাকা না দিলে বাড়ি থেকে বেরিয়ে যাও!’, বিয়ে করার আসল কারণ গিনিকে বুঝিয়ে দিল রূপ
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, কাছাকাছি এসেছে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু। এরপর স্বয়ম্ভ জগদ্ধাত্রীকে জড়িয়ে ধরে বলে, “আমি যে কোনো চাঁদনী রাতে তোমাকে পাই, যেকোনো ভোরের সূর্যে তোমাকে পাই, আমি অনেক পাখির ডানায় তোমাকে পাই। আমি অনেক হাজার বছর ধরে চাই যেন তোমাকেই পাই।” জমজমাট হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্ব।

