শুরু হতে না হতেই বিয়ের ট্র্যাক দেখিয়ে ট্রোলের মুখে ‘বালিঝড়’! ‘মিঠাই’য়ের থেকে স্লট উদ্ধার করতে বিয়ের ট্র্যাক না ঢুকিয়ে পারলো না জুলু কাকু বলছে নেটিজেনরা

স্টার জলসায় কিছুদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বালিঝড়’ । যেটির লেখিকা হলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় চিত্রনাট্যকার লীনা গাঙ্গুলী। এর আগে তিনি বহু জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছেন বাংলা টেলিভিশনপ্রেমী দর্শককে। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভক্তদের যে তিনি তার ধারাবাহিকের টিআরপি বাড়ানোর জন্য ত্রিকোণ সম্পর্ক বা প’র’কী’য়া এমন ধরনের ট্র্যাক দেখান। এছাড়াও বহু অভিযোগ রয়েছে লেখিকার উপরে।
ভক্তরা মনে করেন যখনই তিনি দেখেন যে তার কোনো ধারাবাহিক টিআরপি তালিকায় ভালো ফল করতে পারছে না বা স্লট লিড করতে পারছে না তখনই তিনি বিয়ের ট্র্যাক ঢুকিয়ে দেন। আর বিয়ের ট্র্যাক আসা মানেই সে সপ্তাহে ধারাবাহিকের টিআরপি তরতরিয়ে বেড়ে যাবে। এর আগে বহু ধারাবাহিকে দেখা গেছে বিয়ের ট্র্যাক এসছে আর সেই ধারাবাহিকের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।
যেমন লীনা গাঙ্গুলীর লেখা আরো এক ধারাবাহিক যেটি কিছুদিন আগে শেষ হয়েছে, যার নাম ‘ধূলোকণা’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যেত অভিনেত্রী মানালি দে এবং অভিনেতা ইন্দ্রাশিষ রায়কে। সেই ধারাবাহিক নিয়ে ভক্তদের অভিযোগ ছিল যে যখনই ধুলোকণার টিআরপি পড়ে যেত তখনই একটা না একটা বিয়ের ট্র্যাক ঢুকিয়ে দিতেন লেখিকা তাই নিয়ে কম কটাক্ষ এবং ট্রোল হতে দেখা যায়নি সোশ্যাল মিডিয়াতে।
এবার আরো একবারে লীনা গাঙ্গুলির লেখা নতুন ধারাবাহিক শুরু হতে না হতেই ভক্তদের ট্রোলের মুখে পরল, তাও আবার বিয়ের ট্র্যাক নিয়ে। বালিঝড় শুরু হয়েছে মাত্র এক সপ্তাহ হয়েছে তার মধ্যেই প্রোমোতে দেখা গেছে খুব শীঘ্রই আসতে চলেছে বিয়ের ট্র্যাক। অর্থাৎ সমুদ্র সেন নায়িকার বাবা নিজেই বলছেন খুব তাড়াতাড়ি ঝোরা এবং মহার্ঘ্যর বিয়ে দিয়ে দেবেন তিনি। আর গল্প যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি মহার্ঘ্য এবং ঝোরার বিয়ে দেখানো হতে পারে ধারাবাহিকে।
আর তাই নিয়েই নানা রকম কথা উঠছে সোশ্যাল মিডিয়াতে। এক নেটিজেন বালিঝর এবং ধারাবাহিক কর্তৃপক্ষকে ট্রোল করে লিখেছেন,”বালিঝড়,
বালিঝড়ে আসছে বিয়ের ট্র্যাক| ১ মাস না হতেই বিয়ে কারণ বিয়ে না দেখিয়ে স্লট উদ্ধার করতে পারবে না |
১ম বিয়ে –
১ ঝোরা + মহার্ঘ্য”

