গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অগ্নিদেব! সংকটজনক স্বামীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুদীপার

কলকাতায় ডেঙ্গির (Dengue) প্রভাব খুব বেড়েছে। বর্তমানে অনেকেই ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন। শোনা গিয়েছে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন টলিউড পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় (Agnidev Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বেশ চর্চা চলছে। অনুরাগীরা তাঁর আরোগ্য কামনা করেছেন। সম্প্রতি ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের বোনের।
ডেঙ্গির ভয়ের মধ্যেই একের পর এক রটছে ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার ভুয়ো খবরও। জ্বর হলেই ডেঙ্গিতে অসুস্থ, এমনই মনে করছেন অনেকে। উল্লেখ্য, অগ্নিদেব চট্টোপাধ্যায় টলিউডের এক বিখ্যাত পরিচালক। প্রায় বহু বছর ধরে তিনি বাংলা ভাষায় ছবি তৈরি করে চলেছেন। তাঁর পরিচালনাতেই দর্শকরা পেয়েছেন ‘ডার্ক চকোলেট’ (Dark Chocolate), ‘চারুলতা ২০১১’ (Charulota 2011), ‘মিসেস সেন’ (Mrs. Sen), ‘তিন কন্যা’ (Tin Konya) র মতো ছবি।
১৯৮৭ সালে ‘চৌধুরী ফার্মাসুটিক্যালস’ ধারাবাহিক পরিচালনার কাজ দিয়েই অগ্নিদেব নিজের কেরিয়ার শুরু করেছিলেন। অগ্নিদেবের জন্য সকলকে প্রার্থনা করার কথা বলেছেন এবার সুদীপা। পাশাপাশি তাঁর স্ত্রী অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) স্বামীকে নিয়ে অন্য কথা সামনে রাখলেন। সুদীপা স্বামীকে নিয়ে একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
তাঁর পোস্টে অভিনেত্রী সুদীপা লিখেছেন, “আমার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্য়ায় ডেঙ্গিতে আক্রান্ত হননি। তবে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামীকাল তাঁর অ্যাঞ্জিওগ্রাম আছে। আপনারা পাশে থেকেছেন, সেই জন্য অনেক ধন্যবাদ। আমার স্বামীর জন্য আপনারা প্রার্থনা করবেন।” বর্তমানে শহরে-গ্রামে সর্বত্র ডেঙ্গিতে প্রাণ হারাচ্ছেন অনেকেই। তাই ডেঙ্গিতে আক্রান্ত মানেই ভয় বাড়ছে মনে।
সুদীপার পোস্ট অনুরাগীদের চিন্তা অনেকটাই দূরে করল। সুদীপা ও অগ্নিদেবের বিয়ে হয় ২০১০ সালে। ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকের সেটে কাজ করার সময় সুদীপা অগ্নিদেবের প্রেমে পড়ে। ২০০৯ থেকেই তারা লিভ ইন সম্পর্কে ছিলেন। অগ্নিদেবের এটা দ্বিতীয় বিয়ে। সুদীপার সঙ্গে স্বামীর প্রথম পক্ষের ছেলের ভালো সম্পর্ক রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে বহু ছবি আমরা দেখেছি।

