ফুলশয্যার রাতেই সমস্ত সত্যি জেনে গেল গিনি, শুরু হলো রূপের অত্যাচার! বাড়ির লোককে জানিয়ে উঠতে পারবে সে?

জি বাংলা (Zee Bangla) চ্যানেলের অন্যতম একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। বর্তমানে বেশ জমে উঠেছে ইচ্ছে পুতুল। এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ হল নায়িকা মেঘ। এই সিরিয়ালে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী। শক্তিশালী প্রতিপক্ষ থাকায় টিআরপিতে তেমন ভালো ফল করতে পারে না এই মেগা। তবে দর্শকদের চর্চায় সবসময় থাকে এই ধারাবাহিক।
অনেকে গিনিকে বোঝানোর চেষ্টা করে যে এত হঠকারিতা না করে গিনি যেন ধীরেসুস্থে ভেবেচিন্তে তবেই বিয়েটা করে। কিন্তু গিনি রীতিমতো আত্মহত্যা করার ভয় দেখিয়ে জোর করে বাড়ির অমতে গিয়ে এই বিয়েটা করে। আপাত দৃষ্টিতে সবাই ভীষণ খুশি হলেও, অনেকেরই মনে এই বিয়ে নিয়ে অনেক দ্বিধা কাজ করছে।

মেঘ ময়ূরীকে মনে করিয়ে দেয় এইবার আর খুব বেশিদিন সত্যিটা ঢেকে রাখতে পারবে না ময়ূরী। কারণ এইবার আর মেঘ সবাইকে গিয়ে কিছু বলতে যাবে না বলবে স্বয়ং গিনি। আর কেউ বুঝতে পারুক বা না পারুক এই কথাগুলো হাড়ে হাড়ে বুঝতে পেরেছে ময়ূরী। তাই সব কিছু খোলসা হওয়ার আগেই সে নীলের সঙ্গে বিয়ে করে নেওয়ার প্ল্যান করতে থাকে।

সেই বিয়ের দিন থেকে অস্বস্তিতে পড়ে যায় মিনি। গিনির বিয়েটা নিয়ে কিছুতেই সন্তুষ্ট হতে পারছে না সে। কারণ বিয়ের দিন মিনিকে রীতিমতো ব্যা’ড টা’চ করে রূপ। আর একটা মেয়ে হয়ে এই ঘটনা এত তাড়াতাড়ি কিছুতেই ভুলতে পারছে না সে। বহুবার তার মনে মেঘের কথাগুলো ধাক্কা দিতে থাকে। নিজের ইগোর কারণে মেঘকে বিশ্বাস করতে না পারলেও এইবার তার কথাগুলোকেই যেন সত্যি বলে মনে হচ্ছে তার।
আরো পড়ুন: “তোমার মত জানোয়ারকে স্বামী হিসেবে মানি না”- ডান্ডা হাতে স্বামী দেওরের খাওয়া বন্ধ করে জব্বর জব্দ করল শিমুল

অবশেষে ফুলশয্যার রাতে নিজেকে গিনির সামনে প্রকাশ করল রূপ। রূপ আড়ালে ফোনে বলে সেই বোরিং গিনির সাথে ফুলশয্যা করতে চায় না। তার চাইতে তার অন্য গার্লফ্রেন্ডের সাথে রাত্রিযাপন অনেক বেশি ভালো। আড়াল থেকে এই কথা শুনে ফেলে গিনি, খুব অসহায় লাগে তার, কিন্তু তাতে রূপের কিছুই যায় আসে না উল্টে সে এই কথা কাউকে বলতে বারণ করে। গিনি তখন রুপকে বাধা দিয়ে বলে সে যদি চলে যায় তাহলে গিনি নিজেকে শেষ করে দেবে। কি হতে চলেছে গিনির জীবনে? সত্যিই যদি এমনটা হয় কি করবে গিনি?

