“তোমার মত জানোয়ারকে স্বামী হিসেবে মানি না”- ডান্ডা হাতে স্বামী দেওরের খাওয়া বন্ধ করে জব্বর জব্দ করল শিমুল

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক গুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকটি প্রধানত নারী কেন্দ্রিক এবং অত্যন্ত বাস্তবিক। নায়িকা শিমুলের চরিত্রে অভিনয় করছে মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে।
শতদ্রু বাড়িতে আসায়, পরাগ আর পলাশ শিমুলের সাথে যে দূরব্যবহার করলো তা ভাষায় প্রকাশ করা যায় না। জীবনে এত কষ্ট পেতে হবে, এত অপমানিত হতে হবে নিজের প্রাক্তন প্রেমিকের সামনে বর্তমান স্বামীর হাতে মার খেতে হবে এত কিছু সত্যিই কখনো ভাবতেও পারেনি শিমুল। তবে এই প্রত্যেকটি বিষয় শিমুলকে অনেকটা প্রতিবাদী এবং কঠোর করে তুলেছে। যার ফল পাচ্ছে পরাগ আর পলাশ।
আরো পড়ুন: হাসপাতালে ভর্তি হলেন জগদ্ধাত্রীর নায়িকা! বন্ধ সিরিয়ালের শুটিং! হঠাৎ কী হলো?
শিমুলের শাশুড়ি মা যখন ফেরেন নিজের ছেলেদের থেকে সব কিছু শুনে শিমুলকে দুর ছাই করতে শুরু করেন। তখন পুতুল সবাইকে বলে, “শিমুল তো ছেলেটার সাথে কথাই বলতে চাইছিল না আর ছেলেটাও চলে যেতে চাইছিল। কিন্তু ওই মুহূর্তে বাড়ির সব থেকে বড় সদস্য ছিলাম আমি। আর যে ছেলেটা আমার বউকে আমার ভাইকে নেমন্তন্ন করল সে খালি মুখে ফিরে যাবে এটা আমি চাইনি তাই আমি নিজেই ওকে মিষ্টি খাওয়াতে বলেছিলাম এতে বউয়ের দোষ কোথায়?”

শিমুলের পাশে এসে দাঁড়ালো সুচরিতা, বিপাশা, শীর্ষা। যার ফলস্বরূপ পরাগ তাদের চরিত্রতেও নোংরা দাগ লাগানোর চেষ্টা করে। যার ফল স্বরূপ পরাগকে ধমকে তার নিজের জায়গা বুঝিয়ে দেয় বিপাশা। সে বলে, “বাড়তে বাড়তে নিজের সীমা অতিক্রম করো না, তাহলে খুব খারাপ হয়ে যাবে।” সত্যিই নিজের জ্ঞান হুশ সবকিছুই ক্ষুইয়ে অমানুষে পরিণত হয়েছে পরাগ।

তবে পরাগ এবং পলাশকে উচিত শিক্ষা দেয় শিমুল। দর্শকরা দেখেছেন শিমুল যাতে কিছু না খেতে পারে তার জন্য রান্নাঘরে তালা লাগিয়ে অত্যন্ত নিম্ন মানসিকতার পরিচয় দেয় দুই ভাই। কিন্তু শিমুল তালা ভেঙে পুতুল আর নিজের জন্য রান্না করে। দুই ভাই এসে যখন এসব দেখে খাবার চায় তখন শিমুল বলে, “তোমাদের জন্য খাবার বানাইনি। যাকে অসম্মান করছ অপমান করছ সে তোমাদের জন্য রান্না করবে এ কথা ভাবলে কি করে? আর তোমার মতন জানোয়ারকে আমি স্বামী বলে মানি না তাই তার জন্য রান্না করার কোন প্রশ্নই ওঠে না। আমি আর কোনদিনও তোমাদের জন্য রান্না করবো না।” অর্থাৎ বোঝাই যাচ্ছে, অকারণে শিমুলকে কেউ কষ্ট দিলে শিমুলও সেই কষ্ট গুনে গুনে ফিরিয়ে দেবে তাদের।
View this post on Instagram

