হাসপাতালে ভর্তি হলেন জগদ্ধাত্রীর নায়িকা! বন্ধ সিরিয়ালের শুটিং! হঠাৎ কী হলো?

টিআরপির (TRP) ফাটাফাটি ফাইটে জি বাংলা (Zee Bangla) সবচেয়ে এগিয়ে থাকা ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। প্রধান টিআরপি তালিকার সেরা তিনে এই ভীষণ কম্পিটিশনের মধ্যেও নিজেকে টিকিয়ে রেখেছে জগদ্ধাত্রী। জি বাংলার এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় আছেন অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখোপাধ্যায়, তাঁদের জুটি দর্শকদের বেশ পছন্দ হয়েছে।
এই ধারাবাহিকের নায়িকা 8 থেকে 80 সব দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই একশন কুইনকে দেখতে পছন্দ করেন প্রত্যেক ভক্তই। একটু রহস্য একটু অ্যাকশন আর জগদ্ধাত্রীর বুদ্ধি সবমিলিয়ে একেবারে সোনায় সোহাগা। তবে দর্শকরা জানলে হতাশ হবেন শারীরিকভাবে ভেঙে পড়েছেন ধারাবাহিকের প্রধান অভিনেত্রী।
এই ধারাবাহিকে নায়ক নায়িকাকে বাদ দিয়েও অনেক অভিনেতা অভিনেত্রী কাজ করেছেন যাদের মধ্যে বেশ কিছু চরিত্র একেবারে প্রধান ভূমিকা পালন করছে। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রেরণা ভট্টাচার্য। তাঁর চরিত্রের নাম সাংভি। তিনি হলেন স্বয়ম্ভু অর্থাৎ নায়কের বোন। অপারেশন হয়েছে অভিনেত্রীর।
কিছুদিন আগে অভিনেত্রীর গলব্লাডারে স্টোন ধরা পড়েছে। সেই জন্য অস্ত্রপাচার অব্দি হয়ে গিয়েছে তার। তার শারীরিক অবস্থা ঠিক কেমন সেই নিয়ে উৎসুক দর্শকমহল। ধারাবাহিকের পর্দায় দেখতে দেখতে তিনি একেবারে ঘরের মানুষ হয়ে উঠেছিলেন ভক্তদের। আর তাই আজ তার জন্য মঙ্গল কামনা করছেন দর্শকরা।
নিজের স্বাস্থ্যের আপডেট দিয়ে প্রেরণা লেখেন, ‘দুদিন ধরে প্রচুর মেসেজ পেয়েছি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে। সবাই জানতে চেয়েছে যে কী হয়েছে, আমি কেন হসপিটালে, আমার কী হয়েছে, আমি কেমন আছি। সবার এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। আমার গলব্লাডার অপারেশন ছিল কাল। সফলভাবে অপারেশন হয়েছে। আমি এখন ভালো আছি। আমাকে নিয়ে এতটা উদ্বিগ্ন হওয়ার জন্য, খোঁজ নেওয়ার জন্য ধন্যবাদ। দুই সপ্তাহ বেড রেস্টে থাকতে হবে।’
আরও পড়ুনঃ নীলের সামনে ফাঁস ময়ূরীর চালাকি! অন্যদিকে জিষ্ণু মেঘ ধীরে ধীরে আসছে আরও কাছাকাছি
তিনি তাঁর পোস্টে আরও বলেন যে তিনি তাঁর বাবা মায়ের জন্য নাকি তিনি ভালো আছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। এছাড়াও তার হাসপাতালের চিকিৎসক এবং নার্সরা তাঁর ভীষণ যত্ন করেছেন বলেও জানান। অপারেশনের সময় সকলে মিলে তাঁকে ভয়কে জয় করার সাহস দিয়েছেন, ভরসা দিয়েছেন সেটাও এই পোস্টে জানান অভিনেত্রী।

এই পোস্টে প্রেরণা প্রযোজক এবং ব্লুজ প্রোডাকশন হাউজের কর্ণধার স্নেহাশিস চক্রবর্তীর বেশ প্রশংসা করেন। প্রেরণা জানান তিনি এবং তাঁর স্ত্রী তাঁকে অনেক সাহস জুগিয়েছেন। তিনি তাঁর বন্ধু এবং সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তাঁর পাশে থাকার জন্য। তিনি যে ছবি পোস্ট করতেই সকলেই তাঁর সুস্থতা কামনা করেছেন। অভিনেত্রী রূপসা কমেন্ট করে তাঁর আরোগ্য কামনা করেছেন। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন তিনি কামনা ভক্তদের।

