মনে আছে জি বাংলার ‘রাজলক্ষ্মী’কে! ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিনয়ের পরেও কেন হারিয়ে গেলেন তিনি?

টলিউডের বাংলা টেলিভিশন (Bengali Telivision) জগতে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা একসময় ভীষণ জনপ্রিয় ছিল কিন্তু এখন তাদের দেখা মেলে না। দর্শকরা সবসময় তাদের প্রিয় অভিনেত্রীদের নতুন ধারাবাহিককে ফিরে পেতে চান। তাই তাদের প্রিয় অভিনেত্রীদের ফেরার অপেক্ষায় থাকেন তারা। বাংলা সিরিয়ালের অভিনেত্রী শর্মিষ্ঠা আচার্যও (Sharmistha Acharya) এমনই একজন অভিনেত্রী ছিলেন। পর পর অনেক বাংলা সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। বর্তমানে কোথায় তিনি?
মাত্র ১২ বছর বয়সে অভিনয়ে জগতে পা রেখেছিলেন শর্মিষ্ঠা আচার্য। তার অভিনীত প্রথম সিরিয়ালের ছিল ‘অরক্ষণীয়া’। তবে নায়িকা হিসেবে তিনি প্রথম কাজ পেয়েছিলেন ২০১৪ সালে জি বাংলা চ্যানেলে। ধারাবাহিকের নাম ছিল ‘রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম’। এই ধারাবাহিক থেকে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন শর্মিষ্ঠা আচার্য। এরপর তাকে আর কাজের জন্য অপেক্ষা করতে হয়নি।
তার প্রথম ধারাবাহিক শেষ হতে না হতেই ‘গৌরী দান’ ধারাবাহিকের নায়িকা হয়ে ফিরে আসেন তিনি। এরপর ‘হারানো সুর’ ধারাবাহিকের নায়িকা হওয়ার প্রস্তাব যায় তার কাছে। এই ধারাবাহিকটিও ছিল দারুণ জনপ্রিয়। ততদিনে শর্মিষ্ঠার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল সমগ্র ইন্ডাস্ট্রি জুড়ে। কিন্তু এই ধারাবাহিকের পর থেকে আর বাংলা সিরিয়ালে অভিনয় করতে দেখা যায়নি শর্মিষ্ঠাকে। আসলে পরপর ৪ টি সিরিয়ালের কাজের পর তিনি ব্রেক নেন। চলে যান মুম্বাইতে।
কিছুদিন মুম্বাইতে থাকার পর আবার অভিনয় জগতে ব্যাক করেন অভিনেত্রী। তারপর আবারও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেন। সেই সঙ্গে বাংলা সিনেমাতেও শুটিং করেছেন তিনি। এখন তার কিছু বাংলা ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছে। সোশ্যাল মিডিয়াতেও দারুণ সক্রিয় থাকেন তিনি।

ছোটো পর্দা থেকে সরে গেলেও তার ভক্তের সংখ্যা একেবারেই কমেনি। সোশ্যাল মিডিয়াতে তার প্রচুর ভক্ত রয়েছেন যারা এই অভিনেত্রীকে দেখার জন্য রীতিমত পাগল। মাঝেমধ্যে সেখানে নিজের ছবি এবং ভিডিও তুলে ধরেন নায়িকা। অন্তর্বাস থেকে শুরু করে শাড়ি, সব পোশাকেই বেশ সাহসী ছবি পোস্ট করেন তিনি। সেইসঙ্গে জিমের ছবি এবং ভিডিওতে ঠাসা তার প্রোফাইল। বাংলার দর্শকরা তাকে আবারও ধারাবাহিককে ফিরে পেতে চান।

