ভাঙা পা নিয়ে অ্যাকশন দৃশ্য রুবেলের! সিরিয়ালের তাগিদে এই সাহসী পদক্ষেপ দেখে মুগ্ধ দর্শক

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক রমরমিয়ে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। সাধারণ ফ্যামিলি ড্রামা নিয়েই তৈরি হয়েছে ধারাবাহিকের প্লট। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। এই ধারাবাহিকটি প্রধানত নায়িকার নিজের শ্বশুরবাড়িতে নিজেকে মানিয়ে নেওয়ার গল্প নিয়েই তৈরি।
নিম ফুলের মধু ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছেন রুবেল দাস। কিছুদিন আগের ঘটনা, এক থেকে দেড় মাস আগেই এক ভয়ানক অ্যাক্সিডেন্ট ঘটে যায় রুবেলের সাথে। কিছুদিন আগেই অভিনয় করতে গিয়েই শুটিংয়ের সময় পড়ে গিয়ে দুই পায়ের গোড়ালি ভেঙে যায় নায়কের।
তারপর দর্শকরা ভেবেছিলেন খুব তাড়াতাড়ি হয়তো এই ধারাবাহিকের নায়কের মুখ বদল ঘটবে। কারণ রুবেলের পা যেভাবে ভেঙেছে তাতে আগামী তিন মাস কোনভাবেই শুটিং করতে পারবেন না তিনি। হাঁটাচলা তো দুরস্ত। কিন্তু সব কষ্টকে জয় করে নিজের বাড়িতে বসেই শুটিং করেছেন তিনি।
এ দিনের পর্বে রুবেলের অ্যাকশন দেখে মুগ্ধ দর্শক মহল। প্রতিশোধ নিতে হাজির হয়েছিল পর্ণার শত্রু। নায়িকার মাথায় বন্দুক ধরে তাকে অপহরণের চেষ্টা করেছিল সে। সাথে নিয়ে নিয়েছিল গণেশ মূর্তি। আর একটু হলে হয়তো পুলিশের নাকের ডগা থেকে এত বড় কান্ডটা ঘটে যেত। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় রুবেল অর্থাৎ সৃজন।
রুবেলের পা এখনো অব্দি পুরোপুরি ঠিক হয়নি। তারপরেও সেই পা নিয়েই ধামাকা দার অ্যাকশন সিনে অভিনয় করে দর্শকদের মন্ত্রমুগ্ধ করলেন তিনি। এত তাড়াতাড়ি কেবলমাত্র অভিনয় এর স্বার্থে এত বড় কাজ করতে পারবেন বলে দর্শকরা ভাবতেও পারেননি। অভিনয়ের প্রতি তার একাগ্রতা এবং ভালোবাসা দেখে রুবেলের ওপর ভীষণ খুশি দর্শক মহল।

