৯ মাসের অন্তঃসত্ত্বা শোনার পরেই ঝড় উঠেছিল টলিপাড়ায়! ঋতাভরীর সন্তানের বাবা কে? জেনে নিন আমাদের থেকে

বর্তমানে টলিউডের ‘মিষ্টি নায়িকা’ বলে পরিচিত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে (Ritabhari Chakraborty)। সমাজমাধ্যমে তাঁর ফলোয়ার্সের সংখ্যা প্রায় সাড়ে তিন মিলিয়ন। অভিনয় হোক বা মডেলিং সবেতেই তার জুড়ি মেলা ভার। তবে তার সকল অনুরাগীদের বেশ চমকে দিলেন অভিনেত্রী গত বৃহস্পতিবারের সন্ধেতে। একটি পোস্ট করলেন এমন, যা দেখে একেবারে চক্ষু চরক গাছ ভক্তদের।
গেল বৃহস্পতিবার বিকেলের দিক করে অভিনেত্রী করলেন একটি পোস্ট। তাতেই একেবারে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে টলিউড ইন্ডাস্ট্রি। তিনিই তার পোস্টে লিখেছিলেন মা হতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty Pregnant)। তার মন্তব্য, ‘আমি ও আমার স্বামী আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি অন্তঃসত্ত্বা’।
অনেকেই তাকে এই খবরের জন্য জানিয়েছিলেন শুভেচ্ছা, আবার অনেকেই বিস্ময় প্রকাশ করেছিলেন। অনেক অনুগামীরাই ভাবছিলেন হয়তো নুসরাত জাহানের মতন বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েছেন অভিনেত্রী। তবে ১৮ ঘণ্টার মাথায় প্রকাশ্যে এল আসল সত্য। দর্শকদের উদ্দেশ্যে অভিনেত্রী আরো একটি পোস্ট করেন যেখানে তিনি তার পূর্ববর্তী পোষ্টের কারণ ব্যাখ্যা করেন।
তবে তার আগে দর্শকদের জন্য রয়েছে একটি বড় সুখবর। সিনেমা সিরিয়াল তো অনেক হল এবার এইসব প্ল্যাটফর্ম এর পাশাপাশি প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে পা রাখছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তার নতুন প্রজেক্ট আসছে আড্ডা টাইমসে। নিজের আসন্ন কাজের কথা নিজেই জানালেন অভিনেত্রী।
আসছে অভিনেত্রীর নতুন কাজ
অর্থাৎ যারা ভেবেছিলেন তার এই পোস্ট তার নতুন কাজের সঙ্গে যুক্ত তারা একেবারেই সঠিক। তার পরবর্তী কাজে অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। সিরিজের নাম নন্দিনী। ‘নন্দিনী’র পোস্টার (‘Nandini’ Poster Out) সমেত দিলেন ‘সুখবর’। এই ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে আজ। সেখানে লাল শাড়ি, কপালে টিপ পরে গৃহবধূর সাজে ঋতাভরী। অন্তঃসত্ত্বা স্নিগ্ধার চরিত্রে তিনি।
View this post on Instagram
কিন্তু এর মাঝে রয়েছে অনেক রহস্য আর সেই রহস্যে মোড়া ছবি দেখতে বসলে দর্শক খুঁজতে শুরু করবেন ‘কে নন্দিনী’? এদিন পোস্টার শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘আপনাদের সকলের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। আমি স্নিগ্ধা, আমি ও আমার স্বামী ঋতম রায়চৌধুরী, খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি সন্তানসম্ভবা। আমার সন্তানকে বাঁচানোর লড়াইয়ে আপনাদের সকলের ভালবাসা ও আশীর্বাদ চাই। ১৫ অক্টোবর আমি আসছি আড্ডাটাইমসে, আমার ওয়েব ডেবিউ নিয়ে – এক মা ও তাঁর অজাত সন্তানের একের পর এক রহস্যের সমাধান করার গল্প নিয়ে যা আগে কখনও দেখা যায়নি। আপনারাও আন্দাজ করতে থাকবেন শেষ পর্যন্ত যতক্ষণ না সমাধান না মিলছে। সায়ন্তনী পূততুণ্ডের বই ‘নন্দিনী’ থেকে গৃহীত – সুরিন্দপ ফিল্মস প্রযোজিত, মীর ফলক পরিচালত, ৯ মাস, ৯ পর্ব, নন্দিনী আসলে কে?’
View this post on Instagram

