সূর্য দীপার মহামিলনের কামাল! আবার টপার অনুরাগের ছোঁয়া, কোথায় গেল জগদ্ধাত্রী, ফুলকি? আপনাদের জন্য রইল আজকের টিআরপি

বাংলা টেলিভিশনে(Bengali television) প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও বেরিয়ে গেল টিআরপি লিস্ট(TRP chart)। কিন্তু কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে যে বাংলা টেলিভিশনের টিআরপি বারে বারে পরিবর্তন হচ্ছে। কখনো একটি ধারাবাহিক শীর্ষস্থানে যাচ্ছে তো কখনো অন্যটি। কেউ আগে থেকে বুঝে উঠতে পারছে না যে কোন ধারাবাহিক এগিয়ে থাকতে চলেছে টিআরপি লিস্টে। তবে বেশ কয়েক মাস ধরে স্টার জলসা(Star Jalsha) এবং জি বাংলার(Zee Bangla) সিরিয়াল অনুরাগের ছোঁয়া (Anurager choya) এবং জগদ্ধাত্রী(Jagaddhatri) টিআরপি তালিকায় প্রতিযোগিতা করে চলেছে।

স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিক দীর্ঘ কয়েক মাস ধরে টিআরপি তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে তবে সম্প্রতি কিছু সপ্তাহ ধরে দেখা গেছে জগদ্ধাত্রী ও দারুণ প্রতিযোগিতা করে টপার স্থান ছিনিয়ে নিয়েছে। কিন্তু গত সপ্তাহের টিআরপিতে আবার হয়েছিল দারুন পরিবর্তন। যে ‘জগদ্ধাত্রী’ শুরুর প্রথম থেকেই টিআরপি তালিকায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানে তার জায়গা করেছে সেই ধারাবাহিক নেমে গিয়েছিল চতুর্থতে। আর ‘অনুরাগের ছোঁয়া’ আবার তার টপার স্থান ছিনিয়ে নিয়েছে। জি বাংলার নতুন শুরু হওয়া ‘ফুলকি’ রীতিমতো টক্কর দিয়ে দ্বিতীয় স্থান ধরে নিয়েছিল।

এবার পালা এই সপ্তাহের টিআরপি তালিকার। যেখানে আবার একবার সূর্য দীপার মহামিলন দেখিয়ে টপার স্থান দখল করে নিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। এবং ফের একবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘জগদ্ধাত্রী’। তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’ এবং চতুর্থ স্থানে জায়গা করেছে পর্না সৃজন অর্থাৎ ‘নিম ফুলের মধু’। পঞ্চম স্থানে সকলকে তাক লাগিয়ে উঠে এসেছে ‘রাঙা বউ’।

বাংলা টেলিভিশনের দুই প্রথম সারির চ্যানেলের মধ্যে রীতিমতো টক্কর চলে একে অপরের স্লট নিয়ে। আর বেশ কয়েকবার দেখা গেছে যে একই দিনে বাংলা টেলিভিশনের এই দুই প্রথম সারির চ্যানেল অর্থাৎ জি বাংলা এবং স্টার জলসা শুরু করেছে নতুন ধারাবাহিক। যেমন ফুলকি ও সন্ধ্যাতারা দুটোই শুরু হয়েছিল একই দিনে কিন্তু শুরু হওয়ার সাথে সাথেই ফুলকি অসাধারণভাবে টিআরপি তালিকায় নিজের স্থান দখল করেছে। সন্ধ্যাতারা সেই স্থান দখল করতে না পারলেও দিনে দিনে তার টিআরপি পয়েন্টও বেড়ে চলেছে।

বর্তমানে টিআরপির ওপর নির্ভর করে ধারাবাহিকের ভবিষ্যৎ। তাই একের পর এক ভালো ধারাবাহিক শেষ হয়ে গিয়ে শুরু হয়েছে নতুন ধারাবাহিক। কিন্তু বেশ কয়েক মাস ধরে স্টার জলসাকে অনেকটা পিছনে ফেলে জি বাংলা টিআরপি তালিকায় নিজের দখল বজায় রাখছে। এবার শুধু দেখার পরবর্তী দিনে অন্য কোন পরিবর্তন আসে কিনা।

এই সপ্তাহের বাংলার সেরা ৫

১ম •• অনুরাগের ছোঁয়া ৮.৯
২য় •• জগদ্ধাত্রী ৮.৪
৩য় •• ফুলকি ৭.৮
৪র্থ •• নিম ফুলের মধু ৭.৭
৫ম •• রাঙা বউ ৬.৮

 

Back to top button