আবার একসাথে অর্ণব ঈপ্সিতা! আলো ছায়ার পর ফের একসাথে নতুন ধারাবাহিকে বাস্তবের এই জুটি

দর্শক মহল বাস্তবের জুটিকে ধারাবাহিকেও (Bengali Serial) জুটি হিসেবে দেখতে বেশ পছন্দ করেন। একটি ধারাবাহিকের নায়ক নায়িকা হিসেবে যখন বাস্তবে কোন তারকা জুটি অভিনয় করেন তখন দর্শকদের মধ্যে এক আলাদা রোমাঞ্চ কাজ করে। তাদের মনে হয় এই ধারাবাহিকটির নায়ক নায়িকার কেমিস্ট্রি অন্যান্য ধারাবাহিকের তুলনায় অনেক ভালো হবে।

ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ অর্ণব ব্যানার্জি (Arnab Banerjee)ইপ্সিতা মুখার্জি (Ipshita Mukherjee)। আলোছায়া ধারাবাহিকে এই দুই তারকাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। তারপর আর কোন ধারাবাহিকে একসঙ্গে কাজ করেননি তারা। এইবার দর্শকদের জন্য সুখবর, এক নতুন ধারাবাহিকে আসতে চলেছে এই জুটি। কোন ধারাবাহিকে? সেটাই জানাতে চলেছি আজকের প্রতিবেদনে।

Arnab Banerjee

প্রায়শই সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা মিলত দু’জনের নানা মিষ্টি মুহূর্ত। ২০২২ সালে আইনী মতে বিয়ে সারেন এই জুটি। আর পাঁচটা সম্পর্কের মতন তাদের সম্পর্কেও মাঝে ধরেছিল ফাটল। তবে পরবর্তীতে নিজেদের মধ্যে সবটা মিটিয়ে নিয়ে আদর্শ জুটির পরিচয় দেন তারা।

এইবার তাদের অর্থাৎ অর্ণব ব্যানার্জি এবং ঈপ্সিতা মুখার্জিকে ফের একসাথে দেখা যাবে এক নতুন ধারাবাহিকে। সম্প্রতি স্টার জলসায় আসতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতার জল থই থই ভালোবাসা (Jol Thoi Thoi Valobasa)। সেখানেই অভিনেত্রী অপরাজিতার পুত্রবধূ হিসেবে দেখা মিলবে ঈশিতার।

আরও পড়ুনঃ রানীর ভরসা ভাঙলো দুর্জয়! বিয়ের দিন দুর্জয়ের ভরসায় বাড়ি ছাড়লো রানী কিন্তু দুর্জয় এলো না, কী হবে এবার?

তবে অর্ণব এবং ঈপ্সিতা এই ধারাবাহিকে জুটি হিসেবে থাকবেন না। এই ধারাবাহিকে অপরাজিতার দুই ছেলে থাকবে এক ছেলে অর্ণব এবং অন্যজন দেবত্যম মজুমদার। তার সাথেই জুটি বাঁধতে চলেছে ঈপ্সিতা। অর্থাৎ দর্শকরা এই ধারাবাহিকের মধ্যে দিয়ে সেই জনপ্রিয় কেয়া পাতার নৌকোর জুটিকে ফিরে পাবেন। এখন শুধু অপেক্ষা সম্প্রচারের।

Back to top button