Tomader Rani: রানীর ভরসা ভাঙলো দুর্জয়! বিয়ের দিন দুর্জয়ের ভরসায় বাড়ি ছাড়লো রানী কিন্তু দুর্জয় এলো না, কী হবে এবার?

বর্তমানে বাংলা বিনোদনের (Bengali Entertainment) চ্যানেলগুলিতে আসছে একের পর এক নতুন বাংলা ধারাবাহিক (Bengali Serial)। আরে এই চ্যানেলগুলোর মধ্যে অন্যতম হলো স্টার জলসা (Star Jalsha)। ইতিমধ্যেই বেশ কিছু সদ্য শুরু হওয়া ধারাবাহিক দর্শকদের (Audience) মন জয় করে নিয়েছে।

আর এই ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম হলো তোমাদের রানী (Tomader Rani)। সোম থেকে রবি প্রতিদিন, ঠিক সন্ধে ৬ টায় এই ধারাবাহিকটিকে জলসার পর্যায় দেখতে পান দর্শক মহল। একটি মেয়ের কোন একটাকে বেছে না নিয়ে সবকিছুর স্বাদ উপভোগ করে জীবনে এগিয়ে চলার গল্প নিয়ে শুরু হয়েছে এই ধারাবাহিক।

কিভাবে সবদিক সামলিয়ে একজন সফল ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে গল্পের নায়িকা, সেটাই এই ধারাবাহিকের মূল বিষয়। তবে বর্তমানে ধারাবাহিকের নায়িকা পড়লো চরম বিপদে। কিছুদিন আগেই নিজেই নিজের বিয়ে ভাঙার পরিকল্পনা করেছিল সে। এবার সে এমন কিছু করে বসলো যা সফল না হলে তার জীবন তছনছ হয়ে যেতে পারে।

সম্প্রতি স্টার জলসার পর্দায় প্রকাশ পেল এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও। যেখানে দেখা গেলো, বিয়ের দিন বাবার উদ্দেশ্যে চিঠি লিখল রানী। সেখানে সে লিখল মায়ের স্বপ্ন রানী পূরণ করবে আর ডাক্তার সে হবেই। এই চিঠি লিখে বিয়ের দিন বাড়ি থেকে পালিয়ে কলকাতায় চলে আসে রানী।

আরও পড়ুনঃ পুতুলই বাঁচালো শিমুলকে! শিমুলকে তাড়ানোর প্ল্যান করলো পলাশ প্রতীক্ষা, নোংরা প্ল্যান সফল হতে দেবে না পুতুল!

তবে সে একা কি সিদ্ধান্ত নেয়নি, তার পাশে ছিল দুর্জয়। দুর্জয়ের ভরসায় সব ছেড়ে বিয়ের দিন পালিয়ে আসার মতন সাহসিকতা দেখায় রানী। শহরে এসে দুর্জয়কে বারবার ফোন করতে থাকে সে কিন্তু একটা অপারেশন চলায় রানীর ফোনটা দেখেও ফোনটা সুইচ অফ করে দেওয়ার অর্ডার দেয় দুর্জয়। মাঝ রাস্তায় কনের সাজে দিশেহারা রানী। তবে কি ভুল সিদ্ধান্ত নিল সে?

Back to top button