এইবার সূর্যের জেরার মুখে মিশকা, তাহলে কী তার আগের চক্রান্ত সব ফাঁস হয়ে গেল?

স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। এই ধারাবাহিকটি শুরু থেকেই মন জয় করে আসছে দর্শকদের। বর্তমানে জমে উঠেছে ধারাবাহিকের পর্ব গুলি। কাছাকাছি আসছে সূর্য দীপা তবে এইবার মারাত্মক কাণ্ড ঘটাতে চলেছে মিশকা।
এ দিনের পর্বে দেখা যায় জয়ের কথামতো এইবার দীপার মন পেতে দীপার যা যা পছন্দ সেই সব কিছু নিজের হাতে রান্না করলো সূর্য। সূর্যকে সাহায্য করলো সোনা রুপা। বহুদিন পর সেনগুপ্ত পরিবারে ফিরে এসেছে সুখ-শান্তি। এত দিনের সব অন্ধকার কাটিয়ে আবার নতুন করে শুরু করেছে সূর্য দীপা।
সূর্য আবারো ক্ষমা চায় দীপার কাছে। সূর্য দীপাকে এটা বিশ্বাস করানোর চেষ্টা করে যে ভুল সে একবার করেছে সেটা আর দ্বিতীয়বার তার দ্বারা হবে না। তখন দীপা বলে তার মধ্যে একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। আবার কোনদিন যদি কেউ একটা কাগজের টুকরো নিয়ে আসে তখন সূর্য আবার তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে আর সেটা সে সহ্য করতে পারবে না। কিন্তু সূর্য দীপাকে বলে এমন কিছু হওয়ার সুযোগই দেবে না সূর্য।
আবার সেই আগের স্কুলেই সোনা রুপাকে ভর্তি করল সূর্য দীপা। এইবার সূর্য আর দীপা একসাথে গিয়ে প্রিন্সিপাল নামের সাথে কথা বলে তাদেরকে স্কুলে ভর্তি করে এলো। এই দিন সূর্য সবার সামনে সোনা রুপাকে নিজের মেয়ে এবং দীপাকে নিজের স্ত্রী বলে পরিচয় দিল। অবাক প্রত্যেকে, তবে মন থেকে অনেকটাই শান্তি পেল দীপা।
সূর্য কেন দীপাকে এত গুরুত্ব দিচ্ছে সেটা কিছুতেই বুঝতে পারছিল না মিশকা। মিশকা সরাসরি সূর্যকে জিজ্ঞাসা করে যে সে কি চায়। সূর্য তাকে বলে সে দীপার ভালবাসা চায় আগের মতন তাকে ফিরে পেতে চায় এই শুনে পায়ের নিচ থেকে মাটি সরে যায় মিশকার। এরপর মিশকা আবারো দীপার নামে কুকথা বলতে গেলে সূর্য মিশকা কে উল্টে প্রশ্ন করে যে যতবার তার ফার্টিলিটি টেস্ট হয়েছে ততবার রিপোর্ট এনে দিয়েছে মিশকা আর ততবারই রিপোর্টে দেখা গেছে সূর্য বাবা হতে অক্ষম। কেনো? এসব শুনে ভয় পেয়ে যায় মিশকা। কিন্তু সে মনে মনে ঠিক করে নেয়, সূর্যের ভালোবাসা না পেলেও সূর্য দীপাকে কখনো এক হতে দেবে না সে।
View this post on Instagram

