Sreelekha Mitra: প্রাণসংশয়ে শ্রীলেখা! কী এমন হল যার জন্য অভিনেত্রীর বাড়ির লোক চিন্তিত হয়ে পড়লেন?

টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রীলেখা মিত্র। তার অভিনয়ের দক্ষতা দর্শকদের কাছে তাকে অত্যন্ত গ্রহণযোগ্য করে তুলেছে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। জীবনের বিভিন্ন মুহূর্তের আপডেট অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমে কয়েকটি ভিডিয়ো পোস্ট করেছিলেন অভিনেত্রী। দেখে বোঝা যাচ্ছিল, তিনি শহরের বাইরে রয়েছেন। তবে পাশাপাশি শ্রীলেখা মিত্রের লেখা দেখে চিন্তায় অনুরাগীরা। এই মুহূর্তে কোথায় রয়েছেন শ্রীলেখা?
গত রবিবার রাতে ফেসবুকে পাহাড়ি রাস্তার কিছু ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী শ্রীলেখা। তার ক্যাপশনে লেখেন, ‘‘অবশেষে পৌঁছলাম। মোটামুটি প্রাণ হাতে করে পৌঁছলাম।’’ তার এই লেখাগুলো দেখেই অভিনেত্রীর অনুরাগীরা তাকে নিয়ে বেশ দুশ্চিন্তা করতে শুরু করেন।

আসলে কিছু ব্যক্তিগত কাজের জন্য সম্প্রতি দিল্লিতে গিয়েছিলেন শ্রীলেখা। কাজ সেরে তিনি হঠাৎই পরিকল্পনা করেন, উত্তরখণ্ডে যাওয়ার। সেই পরিকল্পনা মতো রবিবার দুপুরে দিল্লি থেকে হৃষীকেশের উদ্দেশে যাত্রা করেন এই অভিনেত্রী। কিন্তু গন্তব্যস্থল ছিল হৃষীকেশ থেকে আরও ৭ কিলোমিটার পাহাড়ি খাড়াই রাস্তার শেষে। গন্তব্য হলো নীড় ঘর জলপ্রপাত। শ্রীলেখা বললেন, ‘‘কয়েক দিন ভেবেছিলাম পাহাড়ে থাকব। কিন্তু এ রকম অভিজ্ঞতা হবে জানলে অন্য কোনও জায়গার কথা ভাবতাম।’’
রবিবার প্রায় রাত ৭.৩০টা নাগাদ হোটেলে পৌঁছন অভিনেত্রী শ্রীলেখা। তিনি বলছিলেন, ‘‘পাহাড়ে রাত নামছে। এ দিকে আমি একা। তার উপর মাঝে কোথাও রাস্তা প্রায় নেই বললেই চলে। হোটেলকর্মীরাও আগে থেকে কিছু জানাননি।’’ রাস্তার অবস্থা খুবই খারাপ দেখে ওই অবস্থায় গাড়িচালককে রীতিমতো নির্দেশ দিতে থাকেন অভিনেত্রী। শ্রীলেখা বললেন, ‘‘মাঝে এক জায়গায় দেখলাম রাস্তা নেই। গাড়ি আর এগোবে না। গাড়ি যাতে গড়িয়ে না যায় সেই জন্য আমি নিজে গাড়ির চাকায় পাথর দিই। ভয়াবহ অভিজ্ঞতা!’’
যতদূর জানা যাচ্ছে আগামী কয়েক দিন আপাতত পাহাড়েই থাকবেন বলে ঠিক করেছেন অভিনেত্রী। শ্রীলেখা জানালেন, এবার পায়ে হেঁটে গোটা এলাকাটা ঘোরার ইচ্ছে রয়েছে তাঁর। পাশাপাশি পাহাড়ি নদীতে অ্যাডভেঞ্চার স্পোর্টসও করতে চান তিনি। কিছুদিন আনন্দ করার সমস্ত প্ল্যান করা রয়েছে তার। তারপর নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর দিল্লি ফিরবেন শ্রীলেখা।

