সবার সামনে মেঘকে গায়ে কালি ছেটালো নীল, উল্টো দিকে মিনির মনে রূপের বিরুদ্ধে বাড়ছে সন্দেহ!

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের অন্যতম একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। শক্তিশালী প্রতিপক্ষ থাকায় টিআরপিতে তেমন ভালো ফল করতে না পারলেও দর্শকদের চর্চায় সবসময় থাকে এই ধারাবাহিক। এই মুহূর্তে জমে উঠেছে ইচ্ছে পুতুল। এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ হল নায়িকা মেঘ।
এই মুহূর্তে ধারাবাহিকের গল্প অনুযায়ী গাঙ্গুলী বাড়িতে চলছে গিনির বিয়ে। অনেক চেষ্টা করেও সেই বিয়ে আটকাতে পারেনি মেঘ। এই বিয়েতে মেঘকে নেমন্তন্ন করে ঠাম্মি। তাই এত অপমান অসম্মান হবে জেনেও সেখানে যায় মেঘ। কিন্তু এখানেও ময়ূরী মেঘকে অপদস্ত করতে ছাড়ে না।
মিনির মনে রূপকে নিয়ে একটু একটু করে সন্দেহ মাথাচাড়া দিয়ে ওঠে। রূপের ঐরকম ব্যবহার কিছুতেই মেনে নিতে পারছিল না মিনি। এই নিয়ে যখন সে ময়ূরীর সাথে কথা বলে তখন ময়ূরী সম্পূর্ণভাবে রূপের পক্ষ নিয়ে আবারও তাকে সঠিক প্রমাণ করে। নিজের অনিচ্ছা সত্ত্বেও রূপকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করা বন্ধ করে মিনি।
এদিনের পর্বে দেখা যায় একান্তে মেঘের সাথে আবারো ঝামেলা হয় নীলের। তারপর নীল সেখান থেকে চলে গেলে জিষ্ণু মেঘকে ফোন করে। গুরুজি তাদের অনুষ্ঠানে থাকতে পারবেন না তাই তাদের সঙ্গে একটু দেখা করতে চান। মেঘ এই কথা শুনে এই দেখা করার বিষয়টা আগামী দিন করার কথা বললে জিষ্ণু বলে কাল গুরুজির ফ্লাইট তাই এখনই যেতে হবে।
এই শুনে রাজি হয়ে যায় মেঘ। জিষ্ণু বলে সে মেঘকে পিক করে নেবে। এই সব কথা আড়াল থেকে শুনে ফেলে ময়ূরী। আর এই সুযোগটাকে কাজে লাগায় সে। ময়ূরী নীলের কাছে যায় আর নীলকে বলে মেঘ তার বয়ফ্রেন্ডকে বাড়িতে ডেকেছে। এই শুনে প্রচন্ড রেগে যায় নীল। অন্য দিকে মেঘ জিষ্ণুর জন্য অপেক্ষা করতে থাকে।
মেঘকে বাইরে থেকে হাত ধরে টেনে বাড়িতে আনে নীল। আর সবার সামনে অসভ্যের মতন ব্যাবহার করে তার সাথে। নীল আর ময়ূরীর বলা অর্ধ সত্য ও মিথ্যা গুলো শুনে বাড়ির সবাই মেঘকে বাঁকা নজরে দেখে। সবাই মিলে যখন মেঘকে চেপে ধরেছে তখন সেখানে আসে অনিন্দ্য। মেঘের সাথে এমন ব্যাবহারের জন্য নীলকে ধিক্কার জানায় অনিন্দ্য। মেঘ কি পরবে ময়ূরী আর নীলকে এর যোগ্য জবাব দিতে?
View this post on Instagram

