‘এক্কাদোক্কা’র কভার ফটো পরিবর্তন, প্রতীকই হলো সোনামনির নায়ক! নায়ক পরিবর্তন করা হয় খুব উগরে দিল ভক্তরা –

বাংলা টেলিভিশনে এই মুহূর্তে স্টার জলসার যে কটি জনপ্রিয় ধারাবাহিক রয়েছে তার মধ্যে অন্যতম হলো ‘এক্কাদোক্কা’। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সোনামণি সাহা এবং অভিনেতা সপ্তর্ষি মৌলিককে। প্রথম থেকেই রাধিকা পোখরাজের গল্প দর্শকের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছে। তবে সোনামনির সঙ্গে সপ্তর্ষির আগেও প্রতীক সেনের জুটি দারুণভাবে জনপ্রিয় ছিল টেলিভিশনের পর্দায়।
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মোহর’ থেকেই তাদের জুটি ভীষণভাবে জনপ্রিয়তা পেয়েছিল। এমনকি অনেকে সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুলেছিল যে প্রতীক এবং সোনামণি নাকি বাস্তবেও জুটি হয়েছেন। কিন্তু সে কথা কখনোই প্রকাশ্যে বলেননি কেউ। যখন থেকে লীনা গাঙ্গুলির লেখা এক্কাদোক্কা ধারাবাহিকে সোনামনি, সপ্তর্ষির সঙ্গে জুটি বেধেছে তবে থেকেই প্রতীকের ভক্তরা এই ধারাবাহিককে নিয়ে নানা রকম কটাক্ষ করে।

এরমধ্যে এই ধারাবাহিকের প্রতিক সেনের প্রবেশ ঘটে গেছে ডক্টর গুহা চরিত্রে। প্রথম দিনেই রাধিকার সঙ্গে তার টক্কর লেগে গেছে। সেই দেখে ভক্তদের আবার মোহরের কথা মনে পড়ে গেছে। তারা আবার সোনামণি আর প্রতীকের জুটিকে দেখতে চাইছে। কিন্তু ‘এক্কাদোক্কা’ র ভক্তরা পোখরাজ আর রধিকাকেই একসাথে দেখতে চায়। এরমধ্যে একাদ ওকার কবারও পরিবর্তন হয়ে গেছে যেখানে দেখা গেছে প্রতীক এবং সোনামণি সামনে রয়েছে এবং তাদের পাশে দাঁড়িয়ে রয়েছে সপ্তর্ষি।
যা দেখে এক নেটিজেন লিখেছেন, “হিরো চেঞ্জ করার এই বিষয়টা যে বাংলার দর্শক কিভাবে নেয় সেটা নিশ্চয় কারোরই অজানা নয়। যত ভালো ট্রাক আসুক না কেন সিরিয়াল ধংস হয়ে যায়।সপ্তর্ষি সোনামনি আর পিছনে উড়ে এসে জুড়ে বসা প্রতীককে রাখলে তবুও সেটা মানানসই হতো কিন্তু এভাবে পোখরাজকে সাইড করে দেওয়া একদমই ঠিক হয়নি কারণ এটা শুধুমাত্র রাধিকার পথচলা ছিল না এটা পোখরাজের পথচলাও ছিল।
![]()
এক্কা দোক্কা মানেই রাধিকা পোখরাজের পথচলা সেখানে সেকেন্ড হ্যান্ড নায়ক প্রতীককে লিড হিসেবে না আনলেই পারতো
কভার একটু সামান্য হলেও চেঞ্জ করুক নয়তো এক্কা দোক্কা ধংস হয়ে যাবে অলরেডি প্রোমো দেখে আমার পিসি একজন টিআরপি দর্শক বলে দিয়েছে যে আলতা ফড়িং এর মতোন যদি এখানেও নায়ক চেঞ্জ করে তবে আর দেখবো না।”

