Jagaddhatri: রাজনাথের থেকে উৎসবকে শাস্তি দেওয়ার ছাড়পত্র পেল জগদ্ধাত্রী, জমজমাট জগদ্ধাত্রী ধারাবাহিকের আগামী পর্ব

এই সময়ে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। একদম শুরুর দিন থেকেই চ্যানেলের প্রত্যেকটি ধারাবাহিককে টেক্কা দিয়ে এক ঝটকায় সবার উপরে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।
এই ধারাবাহিকটি মূলত অ্যাকশন কেন্দ্রিক। ধারাবাহিকের মূল আকর্ষণ হচ্ছে নায়িকা জগদ্ধাত্রী। কারণ এই ধারাবাহিকের নায়িকা আর পাঁচটা নায়িকার মতন শান্তশিষ্ট লক্ষী মন্ত মেয়েটি নয়, সে একজন সফল পুলিশ অফিসার তথা অ্যাকশন কুইন। কোনো অপরাধী তার চোখে ফাঁকি দিতে পারে না।
তার অ্যাকশন যা ৮ থেকে ৮০ প্রতিটি দর্শককে আনন্দ দিতে সক্ষম হয়েছে। স্টার জলসার অনুরাগের ছোঁয়ার সাথে একটি প্রতিযোগিতা চলে এই ধারাবাহিকের। সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে অনুরাগের ছোঁয়াকে বহুবার টক্কর দিয়েছে জগদ্ধাত্রী। কিন্তু বর্তমানে একটু পিছিয়ে পড়ছে এই ধারাবাহিকের নম্বর।
এই ধারাবাহিকের পরবর্তী পর্ব দেখলে বেশ সন্তুষ্ট হবেন দর্শক মহল। এতদিন ধরে দর্শকরা যা দেখতে চাইছিলেন এইবার সেটাই করতে চলেছে জগদ্ধাত্রী আর তাতে সম্পূর্ণ সহমত তার শশুর মশাই রাজনাথ। ধারাবাহিকটির আগামী পর্বে দেখা যাবে রাজনাথের সাথে অভদ্র ভাষায় কথা বলছে উৎসব।
ক্ষমতার লোভ টাকার চাহিদা তাকে রীতিমত অন্ধ করে দিয়েছে। রাজনাথের উপর চিৎকার করে উৎসব, সেই দেখে রেগে যায় রাজনাথ। তখনই সেখানে প্রবেশ করে জগদ্ধাত্রী আর বলে, “এমন ছেলেকে চাপকে সোজা করে দেওয়া উচিত। আপনি যদি না পারেন তো আমাকে বলুন, আমি আবার এসব কাজ বেশ ভালো পারি। তাইনা উৎসব?” এই শুনে রেগে যায় উৎসব। কি হতে চলেছে আগামী পর্বে?
View this post on Instagram

